Heeramandi: একটি ওয়েবসিরিজের জন্য কত টাকা নিয়েছেন বনশালী, নায়িকাদের পারিশ্রমিক হার মানাবে দীপিকা-আলিয়াদের
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই মুক্তি পেতে চলেছে সঞ্জয়লীলা বনশালীর স্বপ্নের প্রজেক্ট হিরামান্ডি। পাকিস্তানের লাহোরের জনপ্রিয় যৌনপল্লি হিরামান্ডি। তার সঙ্গে জড়িয়ে রয়েছে অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও।
সেই হিরামান্ডির ঝলক ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন দর্শকরা। ১ মে সেটি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। তার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শকরা। সেই হীরামান্ডি নিয়ে আগ্রহের শেষ নেই। নবাবি আতিশয্য তুলে ধরতে দেদারে খরচ করা হয়েছে হিরামান্ডির জন্য। নেটফ্লিক্স এর জন্য ২০০ কোটি টাকা খরচ করেছে। সেটি পরিচালনা করতে পরিচালক নিজেই পািরশ্রমিক নিয়েছেন ৬৫ লক্ষ টাকা।

কিন্তু জানেন কি ওয়েবসিরিজের অভিনেত্রীদের পারিশ্রমিক। শুনলে চমকে উঠবেন। তাঁদের পারিশ্রমিক হার মানাবে বলিউডের তাবর নায়িকাদের। এমনকী দীপিকা-আলিয়ারাও হারমানবে তাঁদের পারিশ্রমিকের কাছে। ছবিতে একঝাঁক নায়িকাকে দেখা গিয়েছে। মণীষা কৈরালা, সনজিদা শেখ, রিচা চড্ডা, শর্মিন সেহগল, অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা। সকলের লুকই মুগ্ধ করেছে দর্শকদের।
যেমন রাজকীয় সেট তার সঙ্গে কস্টিউমেও চমক দিয়েছেন বনশালী। সেই সঙ্গে নায়িকাদের পারিশ্রমিকও চমকে দেওয়ার মতো। সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন সোনাক্ষী সিনহা। তিনি নাকি ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। কোনও নায়িকাই প্রায় ১ কোটি টাকার কম নেননি। মণীশা কৈরালা, অদিতি রাও হায়দারিও ১ কোটি টাকা পেয়েছেন পারিশ্রমিক হিসেবে। অন্যদিকে সঞ্জিদা শেখ, এবং শর্মিন শহগদ ৬০ থেকে ৬৫ লক্ষ টাকা নিয়েছেন পারিশ্রমির হসেবে।
ছবিতে ফের কামব্যাক করেছেন ফরদিন খান, শেখর সুমন এবং অধ্যয়ন সুমন। অনেকদিন পর সেই নবাবি ঘরানার ছবি দেখতে পাওয়া যাবে। ওটিটিতে বনশালীর প্রথম কাজ। কেমন হবে সেটা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন সকলেই। এই ওটিটি সিরিজের জন্য কোটি টাকার লেহেঙ্গা এবং ঘাঘরা ডিজাইন করা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications