বুর্জ খলিফাতে এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র নাচলেন, মুক্ত বিহঙ্গের সঙ্গে তুলনা নেটিজেনদের
বুর্জ খলিফাতে এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র নাচলেন, মুক্ত বিহঙ্গের সঙ্গে তুলনা নেটিজেনদের
অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে কে না চেনেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই অ্যাক্টিভ। গত সপ্তাহে দুবাই গিয়েছেন শ্রীলেখা মিত্র। তিনি বাংলাদেশ কনসোলেটের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে তিনি বিদেশে পাড়ি দিয়েছেন তিনি। অক্ষয়-কিয়ার ছবির বিখ্যাত গান 'জি করদা দিলাদু তেনু বুর্জ খালিফা’-গানেই নাচলেন অভিনেত্রী। দুবাইয়ের কাজ সেরে এখন অভিনেত্রী এখন দুবাই ঘুরতে ব্যস্ত। দুবাইতে গিয়ে তিনি কী কী করছেন তা সবই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

দুবাইতে যাবেন আর বিশ্বের সবথেকে উঁচু বাড়ি বুর্জ খলিফায় (Burj Khalifa) যাবেন না, তা আবার হয় নাকি। তাই অভিনেত্রী দুবাই গিয়ে পাড়ি দিলেন Burj Khalifa উদ্দেশে। তিনি কিন্তু একাই ঘুরলেন না। সঙ্গে ঘোরালেন ভক্তদেরও। সোশ্যাল মিডিয়ায় ঘোরার সমস্ত ভিডিও তিনি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি টপ ও হট প্যান্টে বুর্জ খলিফায় প্রায় পাখির মতো উড়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। বিশ্বের সবথেকে উঁচু বাড়িতে তিনি যে খুবই আনন্দের সঙ্গে উপভোগ করছেন। সেটা তা তাঁর বডি ল্যাঙ্গুয়েজেই প্রমাণিত।
নেটিজেনরা অভিনেত্রীর পোস্ট দেখে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করেছেন। ভিডিও দেখে একজন কমেন্ট করে অভিনেত্রীর উদ্দেশ্যে বলেন, 'শ্রীলেখা ম্যাম, এই ডানাদুটো আপনাকে বহন করার জন্য খুবই ছোট'। আবার অনেকে বলেন, 'আপনি মুক্ত বিহঙ্গের মতো।'
শনিবার বাংলাদেশের 'জাতির জনক’ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেন শ্রীলেখা ও শ্রাবন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিল-আল-হাসান, অভিনেতা ফিরদৌস, মমতাজ বেগম, পূর্ণিমারাও। তাঁরা অনুষ্ঠানে যোগ দিয়েছিলন। ভিডিও দেখে নেটিজেনরা বেজায় খুশী। ভিডিওতে লাইকিংয়ের সংখ্যা বেড়েছে অনেক। কমেন্টও সংখ্যা অনেক।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সূর্যের গরম ছড়িয়ে থাকে দিনের আলোয়। মাঝ ডিসেম্বরের নরম তাপ উষ্ণ করে চারপাশ। কাচে ঢাকা পাতলা দেওয়াল থেকে চাক্ষুষ দেখা যেন স্বপ্নভূমি! ভিডিও তুলেছেন অভিনেত্রী। এই ভিডিওয়ের মাধ্যমে তিনি তুলে ধরেছেন তিনি বেড়াতে গিয়ে খুব খুশী।












Click it and Unblock the Notifications