মুকুল-প্রসেনজিৎ বৈঠক নিয়ে জল্পনা! কী বললেন বুম্বাদা

বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে টলিউডে তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বৈঠক।

বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে টলিউডে তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বৈঠক ঘিরে চড়ল জল্পনার পারদ। তাঁকে ঘিরে চেগে ওঠা জল্পনার মধ্যেই 'বুম্বাদা' স্বীকার করে নিলেন আসল কথা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকারে জানিয়েছেন, মাসখানেক আগে দিল্লি যাওয়ার সময় তিনি ও মুকুল রায় বিমানের বিজনেস ক্লাসে পাশাপাশি বসে ছিলেন। সেই সূত্রে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মুকুল রায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ

মুকুল রায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ

একদিকে যেমন বড়বাজারের একটি প্রতারণা মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ অন্যদিকে রোজভ্যালি চিটফান্ড মামলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এরপরেই রটে যায় দুজনের সাক্ষাৎ হয়েছে।

'বিজেপিতে অনেকেই সম্মান করেন'

'বিজেপিতে অনেকেই সম্মান করেন'

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন তৃণমূল হোক বা বিজেপি রাজনীতিতে তাঁকে অনেকেই সম্মান করেন। তবে কারও সঙ্গে দেখা হওয়া মানেই কেন ধরে নেওয়া হচ্ছে তিনি রাজনীতিতে যোগ দেবেন, সেই প্রশ্নও করেছেন তিনি।

'সরানো হলে যেন সম্মানজনকভাবেই করা হয়'

'সরানো হলে যেন সম্মানজনকভাবেই করা হয়'

মুকুল রায়ে সঙ্গে তাঁর সাক্ষাৎ জল্পনার পর থেকেই আরও একটি জল্পনা চরমে ওঠে যে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎযাপন কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানো হচ্ছে। এপ্রসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, তাঁকে সরানো হলে যেন সম্মানজনকভাবেই সরানো হয়। এপ্রসঙ্গে তিনি আগের চেয়ারম্যান সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সাবিত্রী চট্টোপাধ্যায় তাঁকে বলেছিলেন, পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার কথা কেউ জানায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+