তিনি নির্দোষ, মিটুর অভিযোগের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চিঠি পোস্ট অনু মালিকের
তিনি নির্দোষ, মিটুর অভিযোগের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চিঠি পোস্ট অনু মালিকের
গত বছরই সঙ্গীত পরিচালক অনু মালিকের ওপর মিটুর অভিযোগ উঠেছিল। ইন্ডিয়ান আইডলের বিচারকের আসন থেকেও তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। তবে এতদিনচুপ থাকার পর এবার মুখ খুলেছেন অনু মালিক। তিনি তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার প্রতিবাদ করে দীর্ঘ চিঠি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

দীর্ঘ সেই চিঠিতে অনু মালিক দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে ওঠা মিথ্যা অভিযোগ তাঁর সম্মান নষ্ট করছে এবং তাঁর পেশাকে কলঙ্কিত করছে। চিঠিতে নিজেকে নির্দোষ বলেছেন অনু। তিনি জানিয়েছেন যে দুই কন্যাসন্তানের বাবা হয়ে তিনি এ ধরনের অপরাধ করতে পারেন না, যার জন্য তাঁকে দায়ি করা হয়েছে। তবে এই দুঃসময়ে অনু মালিকের পাশে যাঁরা ছিলেন তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। অনু চিঠিতে বলেছেন, 'আমি আমার শুভানুধ্যায়ীদের ও পরিবারকে ধন্যবাদ বলতে চাই, যাঁরা আমার এই পরিস্থিতিতে পাশে ছিলেন। আমি জানিনা আর কত অপবাদ ও নোংরামি আমাকে ও আমার পরিবারকে সহ্য করতে হবে।’
২০১৮ সালে গায়িকা সোনা মহাপাত্র সহ বেশ কিছু সঙ্গীত শিল্পী (শ্বেতা পণ্ডিত ও নেহা বসিন) অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications