প্রাণ সংশয় রয়েছে, আগে থেকেই জানতো সুশান্তের পরিবার, চাঞ্চল্যকর অভিযোগ রিয়ার বিরুদ্ধে
ফের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল সুশান্ত সিং রাজপুতের পরিবার। পরিবারের পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন যে অভিনেতার পরিবাররে তরফ থেকে মুম্বই পুলিশকে জানানো হয়েছিল যে সুশান্তের প্রাণ সংশয় রয়েছে এবং দ্রুত পদক্ষেপ জরুরি।

বরিষ্ঠ আইনজীবী বিকাশ সিং বলেন, 'আমরা বান্দ্রা পুলিশকে ২৫ ফেব্রুয়ারি জানিয়েছিলাম যে সুশান্তের সঙ্গে ভালো বন্ধু–বান্ধব নেই এবং একটু তাঁর প্রতি নজর দিন যাতে কেউ তাঁর ক্ষতি করতে না পারে। সেই সময় সুশান্ত একেবারেই রিয়া চক্রবর্তীর নিয়ন্ত্রণে ছিলেন।’ যদিও মুম্বই পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে জানিয়েছেন আইনজীবী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বিকাশ সিং জানিয়েছেন যে এমনকী বিহার পুলিশও এফআইআর নিতে অস্বীকার করেন এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হস্তক্ষেপে পুলিশ অভিযোগ দায়ের করে।
সুশান্তের পারিবারিক আইনজীবী দ্রুত রিয়া চক্রবর্তীর গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'হেফাজতে থাকাকালীন তাঁর বয়ান সত্য প্রকাশের জন্য খুবই জরুরি।’ আইনজীবী এও জানিয়েছেন যে রিয়া চাইতেন যে সুশান্তের পরিবারের সঙ্গে দুরত্ব থাকুক তাঁর এবং রিয়া অভিনেতার বাবার সঙ্গে কথাও বলতে দিতেন না। মুম্বই পুলিশের তদন্ত নিয়ে অখুশি বিকাশ সিং বলেন, 'মুম্বই পুলিশ অন্য ভাবে এই ঘটনার তদন্ত করছে। পুলিশ সেই সব ব্যক্তিদের সঙ্গে কথা বলছে যাঁদের এই মামলার সঙ্গে সরাসরি যোগ নেই। তারা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে কোনও তদন্ত চালাচ্ছে না এবং তার জন্য বিহার পুলিশকে বলা হয়েছে।’












Click it and Unblock the Notifications