'জোর করে চুম্বনের চেষ্টা করেছিল বিকাশ', কঙ্গনার পর বিস্ফোরক আরও এক অভিনেত্রী
'কুইন' ছবির পরিচালক বিকাশ বহলের বিরুদ্ধে ইতিমধ্যেই তোপ দেগেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার সেই পরিচালককে নিয়ে ফের একবার তোপ দাগলেন আরও এক অভিনেত্রী।
'কুইন' ছবির পরিচালক বিকাশ বহলের বিরুদ্ধে ইতিমধ্যেই তোপ দেগেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার সেই পরিচালককে নিয়ে ফের একবার তোপ দাগলেন আরও এক অভিনেত্রী। এক প্রথম সারির সংবাদপত্রে তিনি বিকাশ সম্পর্কে ক্ষোভ উগড়ে দিয়েছেন। যদিও নাম প্রকাশ করতে চাননি বলিউডের এই অভিনেত্রী।

অভিনেত্রীর দাবি, 'আমি একা ওর সঙ্গে (বিকাশ) কোথাও যেতাম না। একবার একটি পার্টিতে অন্যান্যরা থাকবে জানতে পেরে সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানেও বিকাশ মদ্যপ অবস্থায় আমার ঠোঁটে জোর করে চুম্বন করার চেষ্টা করে। এরপর ওকে ছাড়িয়ে আমি কোনও মতে বেরিয়ে যাই। পরে ও এমন একটা ভাব করেছিল যে , ও যেন আমাকে চেনেই না। '
উল্লেখ্য, নাম প্রকাশে অনিচ্ছুক অভিনেত্রীর এই নতুন অভিযোগ ঘিরে রীতমত বিতর্কের ঝড় উঠেছে বলিউডে। এর আগে, বিকাশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কঙ্গনা। সেই নিয়েও তাঁকে ঘিরে বহু কটাক্ষ উঠে আসে। তবে এই নতুন অভিযোগটি ঘিরে জল কতদূর গড়ায় সেদিকে নজর রয়েছে বলিউডের।












Click it and Unblock the Notifications