গোপনে বিয়ে সাঙ্গ বিরুষ্কা-র, এই স্যোশাল মিডিয়া পোস্টে কি সেই ইঙ্গিত

একটি খবরে স্যোশাল মিডিয়া উত্তাল। তা হল ইতিমধ্যেই নাকি বিরুস্কার বিয়ে হয়ে গিয়েছে। কয়েকটি স্যোশাল মিডিয়া পোস্ট সেদিকেই ইঙ্গিত করছে।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে ভারতে গুঞ্জন অব্যাহত। এদেশ ছেড়ে সুদূর ইতালিতে গিয়ে গাঁটছড়া বাঁধছেন দুজনে। এমনই খবর সংবাদমাধ্যমে ভাসছে। বিরাট তার পরিবার নিয়ে আলাদা করে ইতালি উড়ে গিয়েছেন। এদিকে অনুষ্কা শর্মাও তাদের কুল পুরোহিত ও পরিবার নিয়ে দেশ ছেড়েছে। তবে পাশাপাশি আরও একটি খবরে স্যোশাল মিডিয়া উত্তাল। তা হল ইতিমধ্যেই নাকি বিরুস্কার বিয়ে হয়ে গিয়েছে। কয়েকটি স্যোশাল মিডিয়া পোস্ট সেদিকেই ইঙ্গিত করছে।

বিয়ে সাঙ্গ বিরুষ্কার

বিয়ে সাঙ্গ বিরুষ্কার

এক ক্রীড়া সাংবাদিকের স্যোশাল মিডিয়া পোস্ট অনুযায়ী বিয়ে নাকি ইতিমধ্যে হয়ে গিয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার।

আরও একটি পোস্টেও তাই লেখা

আরও একটি পোস্টেও তাই লেখা

বিরাট-অনুষ্কার বিয়ে হচ্ছে। আর একটি পোস্টে সেই ইঙ্গিতই রয়েছে। যিনি পোস্ট করেছেন সেই জনৈক পুনম যোশী ইতালিতেই বিরুষ্কার বিয়েতে রয়েছেন।

বিয়ে নিয়ে বিভ্রান্তি

বিয়ে নিয়ে বিভ্রান্তি

আগে বলা হয়েছিল, বিরুষ্কা জুটি ১২ ডিসেম্বর বিয়ে করবেন। তারপরে শোনা গিয়েছিল ১৫ ডিসেম্বর বিরুষ্কা জুটির বিয়ে হবে। তবে এখন শোনা যাচ্ছে ইতিমধ্যে বিবাহ বন্ধনে দুজনে আবদ্ধ হয়ে গিয়েছেন।

বিলাসবহুল ভেন্যু

বিলাসবহুল ভেন্যু

ইতালির তুসকানিতে এক বিলাসবহুল রিসর্টে বিরুষ্কার বিয়ে হচ্ছে। এই হোটেলটি বিশ্বের সবচেয়ে দামী ২০টি হোটেলের তালিকায় রয়েছে। এই হোটেলে বহু বিখ্যাত ও প্রতিষ্ঠিতদের বিয়ে হয়েছে। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাও এখানে এসে থেকেছেন।

রয়েছে ভাঙরা নাচ

রয়েছে ভাঙরা নাচ

শোনা গিয়েছে, পাঞ্জাবি বিয়ে উপলক্ষ্যে ভাঙরা নাচের আয়োজনও রয়েছে। পেশাদার ভাঙরা নাচিয়দেরও হোটেলে ঢুকতে দেখা গিয়েছে।

গ্র্যান্ড রিসেপশন

গ্র্যান্ড রিসেপশন

মুম্বইয়ে একটি বিলাসবহুল হোটেলে বিরুষ্কার বিয়ের রিসেপশন অনুষ্টিত হবে। ২৬ ডিসেম্বর সেই পার্টিতে বিসিসিআই, বলিউড থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+