যৌনতায় মাতোয়ারা করতে যা করলেন উর্বশী, দেখুন ভিডিও
প্রেম থেকে ঘৃণায় আসতে কোনও মানুষেরই বেশি সময় লাগে না। যে মানুষের প্রতি প্রেম বেশি থাকে, সে প্রতারণা করলে , ঘৃণার পরিমাণ তাঁর প্রতি ততোধিক বেড়ে যায়।
প্রেম থেকে ঘৃণায় আসতে কোনও মানুষেরই বেশি সময় লাগে না। যে মানুষের প্রতি প্রেম বেশি থাকে, সে প্রতারণা করলে , ঘৃণার পরিমাণ তাঁর প্রতি ততোধিক বেড়ে যায়। যে ঘৃণাও প্রেমের মতো বাঁধ মানতে জানে না। আর প্রেমের আকর্ষণের আরেকটি দিক, শারীরিক আকর্ষণ যাঁকে কেন্দ্র করে ঘটে যায় নানা দুর্নীতিমূলক কাজ। এমনই সমস্ত মানবিক ভাবনা চিন্তা নিয়ে 'হেট স্টোরি' ছবির সিরিজ শুরু হয়।

'হেট স্টোরি' সিরিজের চতুর্থ পার্ট 'হেট স্টোরি ৪' -এর ট্রেলার রিলিস করেছে সদ্য। আর তাতেই মাত করে দিয়েছেন উর্বশী রাউতেলা। মূলত, প্রেম ও বিতৃষ্ণা, যৌন উন্মাদনার মিশেল এই ছবি। ছবিতে উর্বশী রাউতেলা ছাড়াও রয়েছেন টেলিভিশন দুনিয়ার বিখ্যাত স্টার করণ ওয়াহি, ও ভিভিয়ান ভতেনা। ছবিতে যৌনতায় উর্বশীর সঙ্গে সমান টক্কর দিয়েছেন ইহানা ধিল্লোঁ।
#HateStory4 Official Trailer OUT NOW....@karan009wahi @urvashimrautela @ihanaofficial @VivanBhathena @ivishalpandya @TSeries #HateStoryIV https://t.co/dKWmu97NdK
— KaranWahi'sHateStory (@Wahi_HateStory4) January 27, 2018
২০১২ সালে শুরু হয় 'হেট স্টোরি' ছবির সিরিজ। সেই ছবিতে মূখ্য ভূমিকায় ছিলেন পাওলি দাম। ছবির দৌলতেই তাঁর বলিউডে অভিষেক হয়। যদিও পাওলি এই ছবি দিয়ে বলউডে পরিচিত পেয়েছেন, তবুও ছবিটি সেভাবে বাজার করতে পারেনি। এরপর,সুরভিন চাওলা, জয় ভানুশালি ও সুশান্ত সিংকে নিয়ে তৈরি হয় এই সিরিজের পরবর্তী ছবি। তারপর জরিন খান, করণ সিং গ্রোভার এবং শরমন জোশীকে নিয়ে নির্মাণ হয় হেট স্টোরি ৩। এবার স্বভাবতই হেট স্টোরি ৪ কে নিয়ে চড়ছে উত্তেজনার পারদ।












Click it and Unblock the Notifications