এবার অভিনয় জগতে প্রবেশ হাসিন জাহানের, দেখা মিলবে বর্ষীয়মান অভিনেতা সৌমিত্রের শেষ ছবিতে?

এবার অভিনয় জগতে প্রবেশ হাসিন জাহানের, দেখা মিলবে বর্ষীয়মান অভিনেতা সৌমিত্রের শেষ ছবিতে?

ভারতীয় দলের তারকাদের মধ্যে মহম্মদ শামি এটি বিশেষ নাম। যাকে প্রায় সকলেই জানেন, সেই সঙ্গে তাঁর জনপ্রিয়তাও তুঙ্গে। এবার পাল্লা দিয়ে তাঁর স্ত্রীও জনপ্রিয় হতে চলেছেন। এই প্রথমবার তাঁর স্ত্রী হাসিন জাহানকে বড় পর্দায় দেখা যাবে। সিনেমার নাম 'রিয়ালিটি শো’। প্রয়াত ও বর্ষীয়মান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এটি অন্তিম সিনেমা । যেখানেই দেখা মিলবে হাসিনের। চলতি মাসের ৫ তারিখ। এই খবরে দর্শকরা বেশ খুশি।

এবার অভিনয় জগতে প্রবেশ হাসিন জাহানের, দেখা মিলবে বর্ষীয়মান অভিনেতা সৌমিত্রের শেষ ছবিতে?


সিনেমার পরিচালনার দায়িত্বে বিশিখ তালুকদার। প্রযোজনার আসনে আছেন এফসিপি প্রোডাকশনস। এই সিনেমায় অভিনয় করছেন ঋতব্রত ভট্টাচার্য, , কাঞ্চনা মৈত্র, সোমা চক্রবর্তী, সৌমিক বসু, তাপসী মুন, শিশুশিল্পী সমৃদ্ধি বক্সী, দেবিকা মুখোপাধ্যায় -সহ অন্যান্যরা।

আজ থেকে নয় অনেক দিন ধরেই হাসিনের স্বপ্ন, শখ ছিল অভিনেত্রী হওয়ার। এবার তার মনের আশা পূর্ণ হতে চলেছে। অনেক বছর ধরেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত তিনি। হাসিনের কলকাতার এক বাঙালি মুসলমান পরিবারে জন্ম । শামির সঙ্গে বিয়ের আগে কলকাতাতেই মডেলিং করতেন তিনি। ২০১২ সালে শামি আর হাসিনের প্রথম আলাপ হয়েছিল। ২০১৪ সালের ৬ জুন বিয়ে হয় তাঁদের। বিয়ের পরেই মডেলিং ছেড়ে দেন হাসিন। সেই সময়ে সংসারের কাজে নিজেকে মগ্ন করে রেখেছিলেন তিনি। তাঁদের একটি কন্যাও রয়েছে , নাম আয়রা।

অপরদিকে, বনি-কৌশানি জুটির সিনেমা অনুগামীদের যে ভালো লাগে তা আমাদের সকলেরই জানা। আবার এক নতুন সিনেমায় জুটি বাঁধছেন তাঁরা। আসন্ন সিনেমার নাম 'শুভ বিজয়া’। সিনেমার শুটিং শুরু হয়েছে আজ থেকে, তা জানা গেল কৌশানি মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেখানেই একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে লিখেছেন ক্যাপশনও, লেখেন ,’ শুভ বিজয়ার শুটিং শুরু’। আর এই খবর জানার পর থেকেই বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছেন ভক্তরা।

বনি, কৌশানি জুটিকে ছাড়াও এই সিনেমায় দেখা যাবে আরেক জুটিকে। তাঁরা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। ইনস্টাগ্রামে ক্ল্যাপস্টিক হাতে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে বিবাহিত দম্পতির ভূমিকায় অভিনয় করবেন বনি ও কৌশানি। তবে এই প্রথমবারই জনপ্রিয় তারকা জুটির সঙ্গে দেখা মিলবে তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+