বলিউড ফিল্মে আসছেন হাসিন জাহান, কোন ফিল্মে দেখা যাবে তাঁকে জানেন
ক্রিকেটার সামির সঙ্গে তাঁর দাম্পত্য। কলহ একখন আইনি জটিলাতার আওতায়। সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর্ব পেরিয়ে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন হাসিন জাহান।
ক্রিকেটার সামির সঙ্গে তাঁর দাম্পত্য। কলহ একখন আইনি জটিলাতার আওতায়। সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর্ব পেরিয়ে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন হাসিন জাহান। বলিউড ফিল্ম 'ফতোয়া' দিয়ে অভিনয়ের অভিষেক হতে চলেছে হাসিনের। ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় থাকছেন তিনি।

কয়েকমাস আগেই স্বামী মহম্মদ সামির বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন হাসিন। সে নিয়ে মান-অভিমান, আইনি লড়াই, সমস্ত কিছুই মিডিয়ার সামনে আনেন হাসিন। এবার সেই পর্বকে পিছনে রেখে নতুনভাবে পথ চলতে শুরু করছেন হাসিন। স্বামীর নামের সঙ্গে নাম জুড়ে নয়, নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে এবার পরিচিতি পেতে চাইছেন হাসিন। আর সেজন্যই ফিল্মে অভিনয় করতে চান বলে এক প্রথম সারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।
Hasin jahan I m pic.twitter.com/mXumuTAJRs
— Hasin Jahan (@HasinJahan4) July 7, 2018
২৫ কোটা টাকা বাজেটের ছবি ' ফতোয়া'। ফিল্মের পরিচালক আমজাদ খান। দাঙ্গা বিধ্বস্ত সমাজের গল্প তুলে ধরছে ছবিটি। এই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় থাকছেন হাসিন জাহান। অক্টোবরে ছবির কাস্টিং এর কাজ শেষ হচ্ছে। ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছসিত হাসিন। পরিচালক যে তাঁকে এত গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বেছে নিয়েছেন , তার জন্য কৃতজ্ঞ হাসিন জাহান।












Click it and Unblock the Notifications