হাসিনা ছবিতে শ্রদ্ধার দাদা সিদ্ধান্ত কাপুরই দাউদ ইব্রাহিম
হাসিনা : দ্য কুইন অফ মুম্বই ছবির একটি পোস্টার ইনস্তাগ্রামে শেয়ার করলেন শ্রদ্ধা। এই পোস্টারের মাধ্যমে নিজের ভাই সিদ্ধান্তকে দাউদ হিসাবে সামনে আনলেন অভিনেত্রী।
অপূর্ব লাখিয়ার হাসিনা : দ্য কুইন অফ মুম্বই ছবিতে দাউড ইব্রাহিমের বোন হাসিনার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আজ বুধবার এই ছবির একটি পোস্টার ইনস্তাগ্রামে শেয়ার করলেন শ্রদ্ধা। এই পোস্টারের মাধ্যমে নিজের ভাই সিদ্ধান্তকে দাউদ হিসাবে সামনে আনলেন অভিনেত্রী।
হাসিনা ছবিতে হাসিনার দাদা দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুরের নিজের দাদা সিদ্ধান্ত কাপুর। অপূর্ব লাখিয়া নিজেও ইনস্তাগ্রামে এই ছবিটি শেয়ার করেছেন। এবং লিখেছেন রিয়্যাল থেকে রিল লাইফ ভাইবোন শ্রদ্ধা ও সিদ্ধান্ত।

গত ফেব্রুয়ারি মাসেই এই ছবির ফাস্ট লুক পোস্টার মুক্তি রায়। চওড়া কপাল, পান খাওয়া ঠোঁট, নাকে নাকছাবি ,টেনে টেনে বাঁধা চুল, চোখে মোটা করে কাজল লাগানো, হিংস্র চাউনি, কালো সালোয়ার স্যুটে শ্রদ্ধাকে চেনাই দায়। এই ছবিতে হাসিনার ১৭ থেকে ৪০ বছর বয়সের জীবন তুলে ধরা হয়েছে।
#HASEENA & finally unveiling my brothers first look as #DAWOOD #ComingSoon #ApoorvaLakhia
A post shared by RIYA SOMANI (@shraddhakapoor) on
একদিকে হাসিনার মতো অন্য ধাঁচের চরিত্র আর অন্যদিকে মোহিত সুরির ছবি হাফ গার্লফ্রেন্ড ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে গ্ল্যামার কন্যার ভূমিকায় অভিনয়। এই দুটি চরিত্র প্রায় একই সময় শুটিং করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল বলেই জানিয়েছেন শ্রদ্ধা।
হাসিনা ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শরমন যোশী ও অঙ্কুর ভাটিয়াকে। আগামী ১৪ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।












Click it and Unblock the Notifications