দাউদের বোন হাসিনার চরিত্রে শ্রদ্ধা কাপুর, সোস্যাল মিডিয়ায় প্রকাশিত ' ফার্স্ট লুক'
'মিষ্টি মেয়ে ইমেজ' ছেঁটে ফেলে একদম রুক্ষ মেজাজে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে তাঁর পরবর্তী ছবি 'হসিনা, দ্য কুইন অফ মুম্বই' তে।
এবার নিজের চেনা 'লুক'-এর বাইরে গিয়ে অন্য মেজাজে বলিউডে ধরা দিতে চলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এর আগে, আশিকী ২, হায়দর বা এক ভিলেন ছবির 'মিষ্টি মেয়ে ইমেজ' ছেঁটে ফেলে একদম রুক্ষ মেজাজে শ্রদ্ধাকে দেখা যাবে তাঁর পরবর্তী ছবি 'হাসিনা, দ্য কুইন অফ মুম্বই' তে। ছবি মুক্তির আগে ছবির পোস্টার সোস্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রদ্ধা।[পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ওপর হামলার নিন্দায় আমির খান]
বলিউডের অপূর্ব লখিয়া পরিচালিত ছবি 'হাসিনা, দ্য কুইন অফ মুম্বই' -তে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে। স্বভাবতই চরিত্র ফুটিয়ে তুলতে শ্রদ্ধাকে অনেকটাই পাল্টাতে হয়েছে তাঁর চেনা পরিচিত 'লুক'। চেখে পুরু করে কাজল, আক্রমণাত্মক চাউনি সবমিলিয়ে শ্রদ্ধা কাপুরকে অনবদ্য লাগছে 'হসিনা' ছবির পোস্টারে।[ক্যাটরিনাকে এড়িয়ে চলতেই কী এমনটা করলেন রনবীর ?]

নাহিদ খান প্রযোজিত 'হাসিনা, দ্য কুইন অফ মুম্বই' ছবিতে , দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেতা সিদ্ধার্থ কাপুর। মুম্বইয়ের পুলিশ ইনন্সপেক্টরের চরিত্রে দেখা যাবে অভিনেতা শর্মন যোশীকে, ছবিতে শ্রদ্ধার স্বামী অর্থাৎ হসিনার স্বামীর চরিত্রে রয়েছেন অঙ্কুর ভাটিয়া।[(ছবি) কমবয়সী নায়কদের সঙ্গে পর্দা কাঁপিয়েছেন এই বলিউড অভিনেত্রীরা]
প্রসঙ্গত, কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কার দেখাশোনা করতেন দাউদের অপরাধ জগতের ব্যবসা। হাসিনার স্বামী ইসমাইল পার্কারকে খুন করে মুম্বইয়ের আরেক কুখ্যাত দুষ্কৃতি অরুণ গউলি। তারপর থেকেই দাউদের ব্যবসা দেখতেন বোন হাসিনা। অপরাধের দুনিয়া চালানোয় দাউদের মতোই বুদ্ধি রাখতেন হসিনা, বলে শোনা যায়। আর হাসিনার জীবনের এই সমস্ত কালো দিক নিয়েই মূলত ছবি তৈরি করেছেন পরিচালক অপূর্ব লখিয়া।[ছেলে সলমনের সঙ্গে কোনওদিনও কাজ করবেন না সলিম খান, কারণটা জানলে অবাক হবেন!]












Click it and Unblock the Notifications