'দাদু' হতে চান ঋষি! কী নির্দেশ দিলেন ছেলে রণবীরকে
রণবীর কাপুরের প্রেম ও বিয়ে বলিউডের অন্যতম পছন্দের গসিপ! ক্যাটরিনার সঙ্গে রণবীরের বিচ্ছেদের পর থেকই একাধিক নায়িকার সঙ্গে রণবীরের লিঙ্ক আপ করা হয়েছে।
রণবীর কাপুরের প্রেম ও বিয়ে বলিউডের অন্যতম পছন্দের গসিপ! ক্যাটরিনার সঙ্গে রণবীরের বিচ্ছেদের পর থেকই একাধিক নায়িকার সঙ্গে রণবীরের লিঙ্ক আপ করা হয়েছে। শুধু তাই নয়, দেশ ছাড়িয়ে পাকিস্তানের মাহিরা খানের নামও জড়িয়েছে রণবীরের সঙ্গে। কিন্তু শেষপর্যন্ত প্রেম নিয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি।

এদিকে, ছেলে রণবীরের প্রতি ঋষি কাপুর এক নতুন বার্তা দিয়েছেন। সেটিকে বার্তা না বলে, বলা ভালো নির্দেশ দিয়েছেন কড়া বাবা হিসাবে! ঋষি একটি ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এবার দাদু হতে চান। তাই তিনি চান রণবীর এবার বিয়ে করুক। তাঁর ছেলে মেয়ে হোক। আর কাজের চাপে যে সময়টা ছোট্ট রণবীরদের তিনি দিতে পারেননি , সেই সময়টা তিনি দিতে চান তাঁর নাতি নাতনিদের। যতদূর জানা যাচ্ছে, রণবীরের বিয়ের জন্য ঋষি ও নীতু কাপুর অ্যারেঞ্জ ম্যারেজের কথাই ভাবছেন।
সাম্প্রতিক 'সঞ্জু' ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে বলি পাড়ায়। রণবীরের প্রশংসায় সকলের মুখেই। আর ছেলের সাফল্য খুশি ঋষিও। তিনি জানিয়েছেন সকাল থেকেই রণবীরকে নিয়ে তাঁর কাছে একাধিক মেসেজ এসেছে। আর এসব নিয়েই আপাতত খুশি রয়েছেন ঋষি।












Click it and Unblock the Notifications