জ্যাকলিনের প্রেমে পড়লেন রণবীর !
রণবীরের জীবনে প্রেম পর্ব ফিরে এসেছে তাহলে? কানাঘুষো যা শোনা শোনা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে রণবীরের জীবনে নতুন কেউ আসতে চলেছে। এবারের আইএসএল(ISL) এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন একঝাঁক বলিউড তারকা। এদের মধ্যে রণবীর কাপুর ও জ্যাকলিন ফার্নান্ডেজও সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। [(ছবি) বলিউডের নতুন জুটি? একফ্রেমে অদেখা শাহরুখ-জ্যাকলিন]
শোনা যাচ্ছে সেদিনের অনুষ্ঠানে জ্যাকলিনের প্রতি এতটাই অকৃষ্ট হয়ে পড়েন রণবীর যে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই ছিলেন। এখানেই শেষ নয়। এদিন অনুষ্ঠান শেষে জ্যাকলিনকে একসঙ্গে ডিনারে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তবে এও শোনা যাচ্ছে রণবীরের প্রস্তাবে সায় দেননি জ্যাকলিন। [(ছবি) রণবীর কাপুরের নতুন গালফ্রেন্ড কে ?]

এবার গুয়াহাটিতে ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ সহ অন্যান্য বলিউড তারকারা মঞ্চ মাতিয়েছেন। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর কাপুর। সেখানেই জ্যাকলিন রূপে মুগ্ধ হয়ে যান রণবীর। [রণবীর কাপুরের সঙ্গে ব্রেক আপ-এর আগে সলমনের সঙ্গে পরামর্শ করেছিলেন ক্যাটরিনা?]
এর আগে রণবীর-জ্যাকলিন জুটি একসঙ্গে 'রয়' সিনেমায় কাজ করেছিলেন। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। তবে এখন রণবীরের, জ্যাকলিন মুগ্ধতা নিয়ে যে খবর শোনা যাচ্ছে তা আদৌ সফল হয় কিনা সেদিকেই লক্ষ্য থাকবে এই দুই বলি তারকার ভক্তদের।












Click it and Unblock the Notifications