মহেঞ্জোদারোর ভরাডুবির পরেও কি হৃত্বিক-অক্ষয়ের বন্ধুত্ব অটুট আছে?

হৃত্বিক রোশন অভিনীত ছবি 'মহেঞ্জোদারো' এবং অক্ষয় কুমার অভিনীত 'রুস্তম' একই সঙ্গে মুক্তি পেয়েছিল গত ১২ ই অগাস্ট। 'রুস্তম' বক্স অফিসে সাফল্য পেলেও 'মহেঞ্জোদারো'-র দর্শকদের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যার্থ হয়েছ। বলিউডের এই দুই সুপারস্টারের সাফল্য বা ব্যার্থতার কারণে কি তাঁদের বন্ধুত্বে কোনও প্রভাব পরেছে কি? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে বি টাউনের অন্দরে।[কোন ছবিতে অভিনয়ের জন্য দিনে ১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করলেন অক্ষয়?]

হৃত্বিক-অক্ষয়ের বন্ধুত্বের ব্যাপারে যখন অক্ষয় কুমারকে সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি সহজ ভাবেই এ বিষয়ে তাঁর মতামত জানান। তিনি বলেন, "আমি আর হৃত্বিক আসলে প্রতিবেশী। আমাদের বন্ধুত্ব এখনও অটুট আছে। আমরা কথাও বলি এবং একসঙ্গে খাবারও খাই"। তবে 'রুস্তম'-এর সাফল্যের জন্য় হৃত্বিক তাকে কি শুভেচ্ছা জানিয়েছে এই প্রশ্নের উত্তর তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন. " এবিষয়ে হৃত্বিক তাকে এখনও পর্যন্ত কোনও শুভেচ্ছা বার্তা পাঠায়নি"। [অক্ষয় না হৃত্বিক কার পক্ষ নিলেন ভাইজান সলমন?]

মহেঞ্জোদারোর ভরাডুবির পরেও কি হৃত্বিক-অক্ষয়ের বন্ধুত্ব অটুট আছে?

বলিউডের খিলাড়ি এরপর ছবি মুক্তির প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন,"একই দিনে দুটি ছবির ছবির মুক্তিকে কখনই সংঘর্ষ হিসাবে দেখা উচিৎ নয়। আমরা সব সময়ই প্রার্থনা করি যাতে সব ধরনের ছবিই সাফল্য পায়। যদি ছবির সাফল্য আসে তবেই অভিনেতারাও সাফল্য পাবে এবং এটার উপরেই চলচ্চিত্র জগতের সাফল্য নির্ভর করে রয়েছে"।[হৃতিক রোশনের জন্য আশিকি ৩ থেকে বাদ পড়লেন কঙ্গনা?]

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত হৃত্বিক কোনও মন্তব্য করেননি। অক্ষয় কুমারের দিক থেকে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকার ইঙ্গিত থাকলেও হৃত্বিকের মৌনতা অনেক প্রশ্নই তুলে দিচ্ছে। বি টাউনের অনেকেই তাই মনে করছেন 'মহেঞ্জোদারো' ভরাডুবির প্রভাব হৃত্বিকের উপর পরেছে। এবং সেই কারণেই হয়তো তার দিক থেকে এই বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না।[(ছবি) অক্ষয় কুমারের সঙ্গে দীপিকার চোখ ধাঁধানো কেমিস্ট্রি! টুইঙ্কল আপনি কি দেখছেন?]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+