(ছবি) বিবাহবিচ্ছেদের পথে বলিউডের এই জনপ্রিয় তারকাও?

বলিউডের বিবাহিত অভিনেতা-অভিনেত্রীদের জন্য হয়তো বছরটাই খারাপ। বিবাহবিচ্ছেদের পথে আরও এক জনপ্রিয় বলিউড অভিনেতা জন আব্রাহাম। ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার প্রিয়া রুচলের সঙ্গে জনের ২ বছরের বিয়ের সম্পর্ক ভাঙার পথে এসে দাঁড়িয়েছে।

বিচ্ছেদের কারণ হিসাবে মূলত লং ডিস্টেন্স সম্পর্কই সামনে এসেছে। জনের ঘনিষ্ঠ সূত্রের খবর, আপাতত আলাদাই রয়েছেন জন ও প্রিয়া। তবে, সেভাবে বিচ্ছেদের জন্য বড়সড় কোনও কারণ নেই।[(ছবি) বলিউডের ১০টি 'লাভ ম্যারেজ' যার পরিণতি বিবাহবিচ্ছেদে!]

(ছবি) বিবাহবিচ্ছেদের পথে বলিউডের এই জনপ্রিয় তারকাও?

সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের কাজের সূত্রে থাকেন প্রিয়া। অন্যদিকে জন নিজের অভিনয় পেশাকে এগিয়ে নিয়ে যেতে মুম্বইতেই রয়ে গিয়েছেন। ফলে দেখাই হয় না দুজনের। স্বাভাবিকভাবেই একটা দুরত্ব তৈরি হয়েছে। সত্যিকথা বলতে কি বিয়ের পর থেকে সেভাবে একসঙ্গে প্রকাশ্য কোনও অনুষ্ঠানে দেখাই যায়নি জন ও প্রিয়াকে। যদিও জনের সাফাই, অন্যন্য সাধারণ মানুষের মতোই থাকতে চান প্রিয়া, বলিউডের অনুষ্ঠানে লাইমলাইট পাওয়া তার পছন্দ নয়। তাই এই ধরণের অনুষ্ঠানে তাকে দেখা যায় না।[(ছবি) কোন বলিউড তারকার জীবনের প্রথম উপার্জন কেমন ছিল]

তবে, শুধু দুরত্বই কারণ নয়, জনের সঙ্গে চলচ্চিত্র দুনিয়ার মহিলাদের ঘণিষ্ঠতাও ভাল চোখে নিতে পারছেন না প্রিয়া। এই সমস্ত ছোট ছোট কারণই দুজনের সম্পর্কে জটিলতা তৈরি করছে। জনের ফ্যানেদের মতো আমরাও আশা রাখি আব্রাহাম দম্পতি নিজেদের সম্পর্কের জটিলতা দুর করে ফের এক হতে পারবেন। [ (ছবি) জেনে নিন এখনকার বলিউড তারকারা খলনায়ক হয়েছেন কোন সিনেমায়]

জনের সম্পর্ক কোনদিকে মোড় নেয় তা তো সময়ই বলবে।

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+