কংগ্রেস ঘনিষ্ঠ নামী অভিনেত্রী যোগ দিলেন বিজেপিতে! সরগরম গোবলয় রাজনীতি
লোকসভা নির্বাচনের আগে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে একই টেবিলে বসে এক কাগজে লিখছেন তিনি।
লোকসভা নির্বাচনের আগে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে একই টেবিলে বসে এক কাগজে লিখছেন তিনি। এই ছবি প্রকাশ করতেই ভোটের আগে কংগ্রেস দাবি করেন, হরিয়ানার নামী নৃত্যশিল্পী তথা অভিনেত্রী স্বপ্না চৌধুরী যোগ দিচ্ছেন কংগ্রেসে। সেই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই বিজেপি শিবির দাবি করেছিল স্বপ্না রয়েছেন তাঁদের সঙ্গে। আর লোকসভা ভোট পার হতেই এদিন সকালে আরও এক চমক দিল গেরুয়া শিবির।

কংগ্রেসে ঘনিষ্ট অভিনেত্রী বিজেপিতে
হরিয়ানার নামী অভিনেত্রী স্বপ্না চৌধুরী এবার যোগ দিলেন বিজেপিতে। আর সেই খবরেই গোবলয়ের রাজনীতি সরগরম। এককালে উত্তরপ্রদেশের কংগ্রেসের প্রথম সারির নেতাদের ঘনিষ্ঠ এই অভিনেত্রীর গেরুয়া শিবিরে যোগ দেওয়া নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরে।

বিজেপির সদস্য সংগ্রহ
বিজেপির তরফে সদস্য সংগ্রহ অভিযান শনিবার থেকে শুরু হয়েছে। আর স্বপ্না চৌধুরীর এই বিজেপিতে যোগদান সেই অভিযানের অন্যতম অংশ। এদিন , দিল্লিতে, মনোজ তিওয়ারি, হর্ষবর্ধন ও গৌতম গম্ভীরের উপস্থিতিতে পার্টিতে যোগ দেন স্বপ্না।

বিজেপি শিবিরে কারা?
বিজেপি শিবিরে এদিন স্বপ্না ছাড়াও যোগ দিয়েছেন দিল্লি পুলিশের ডিসিপি এল এন রাও। যোগ দিয়েছেন বিক্রম ভাট। সূত্রের দাবি, এই একের পর এক নামী ব্যক্তিত্বদের দিল্লি বিজেপিতে যোগ দানের নেপথ্যে রয়েছেন সেখানের দক্ষ বিজেপি সংগঠক ও নেতা মনোজ তিওয়ারি।












Click it and Unblock the Notifications