প্রাণ সিং তোমরের এই অভিনেতা এখন শয্যাশায়ী, ক্যানসারের চিকিৎসা করারও অর্থ নেই
সীতারাম কিডনি ও ফুসফুসের ক্যানসারে ভুগছেন। আদতে হরিয়ানার বাসিন্দা তাই হরিয়ানার সরকার এগিয়ে এসেছে তাঁর সাহায্যার্থে। ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে মনোহরলাল খট্টরের সরকার।
বলিউডে অভিনয় করলেও সব অভিনেতার কদর ও পসার সমান হয় না। কেউ সাফল্যের সিড়ি বেড়ে তরতর করে উপরে উঠে যান, কেউ অচিরেই হারিয়ে যান। আর চরিত্রাভিনেতাদের ক্ষেত্রে তো এমনটা হয়ে থাকে। কেউ কাজ পান, কেউ হারিয়ে যান। কেউ পসার জমাতে পারেন, কেউ পারেন না। এমন একজন সীতারাম পাঞ্চাল।
থিয়েটারের জগত পেরিয়ে বলিউডে মুখ দেখানো চরিত্রাভিনেতাদের একজন এই সীতারাম। খুব বেশি মানুষ চেনেন না। বেশি সিনেমা করতে পারেননি। ফলে তেমন অর্থও রোজগার হয়নি তাঁর। ফলে শেষবয়সে এসে কর্কটরোগের মারণ খপ্পরে যেমন পড়েছেন, তেমনই চিকিৎসা করাতে পারছেন না টাকা নেই বলে।

সীতারাম কিডনি ও ফুসফুসের ক্যানসারে ভুগছেন। আদতে হরিয়ানার বাসিন্দা তাই হরিয়ানার সরকার এগিয়ে এসেছে তাঁর সাহায্যার্থে। ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে মনোহরলাল খট্টরের সরকার।
খুব সম্প্রতি জলি এলএলবি ২ সিনেমায় কাজ করেছেন সীতারাম। তার আগে অস্কারজয়ী সিনেমা স্লামডগ মিলিয়েনিয়ার, পিপলি লাইভ, পান সিং তোমরের মতো সিনেমায় কাজ করেছেন এই বলিউড অভিনেতা। হরিয়ানার নওয়ারা শহরের বাসিন্দা সীতারামকে অনেকদিন চেনেন পরিচালক অশ্বিনী চৌধুরী।

অশ্বিনীই উদ্যোগী হয়ে সরকারের কাছে আর্জি জানান ও সিনেমা জগতের সকলের কাছে সাহায্য চান। হরিয়ানা সরকার সঙ্গে সঙ্গে সীতারামের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা ট্রান্সফার করে দিয়েছে। প্রয়োজনে আরও সাহায্য করবে বলেছে। অশ্বিনী হরিয়ানা সরকারকে ধন্যবাদ জানিয়ে নিজেই টুইট করে একথা জানিয়েছেন।
গত দশমাসে ধীরে ধীরে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছেন সীতারাম পাঞ্চাল। তিনিই পরিবারের একমাত্র রোজগেরে। ফলে পরিবারও প্রায় ভেসে যেতে বসেছে। এই অবস্থায় সীতারামের সাহায্য বড় বলিউড সেলেবসরা এগিয়ে আসেন কিনা সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications