ধর্ষণে দুষ্ট জেলবন্দি কোটিপতি আক্রান্ত করোনায় !হার্ভেকে নিয়ে চাঞ্চল্য
মহিলাদের ওপর তাঁর নারকীয় অত্যচার একটা সময় সীমা ছাড়াতে থাকে। হলিউডের একের পর এক মহিলা অভিযোগ জানান যে প্রযোজক হার্ভে উইনস্টন ধর্ষণ করেছেন বহু মহিলাকে । এরপর সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় 'মি টু' আন্দোলন। শেষমেশ জেলের ঘানি টানতে হয় হার্ভেকে।এমন পরিস্থিতিতে কোটিপতি হার্ভে কারাবাসে থেকেই করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর।

৬৮ বছরের হার্ভে জেলবন্দি অবস্থাতেই করোনা পজিটিভ হিসাবে উঠে এসেছেন। আপাতত তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। এমনই তথ্য জানিয়েছেন নিউ ইয়র্কের পুলিশ প্রশাসন। রবিবারই তাঁর অসুস্থতা সম্পর্কে জানতে পারে জেল কর্তৃপক্ষ। এদিকে হার্ভেকে করোনা পজিটিভ পাওয়ায় বিপাকে জেল কর্তৃপক্ষ।
এদিক, জেল কর্তৃপক্ষকে বলা হয়েছে সাবধানতা অবলম্বন করতে। বহু জেলকর্মীকে কোভিড ১৯ এর পরীক্ষাও করা হচ্ছে। অনেককেই আইসোলেশনে রাখা হয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩৯১ জন। লাফিয়ে বাড়ছে সেদেশের আক্রান্তের সংখ্যা। অন্যদিকে মৃতের সংখ্যা ৮৯ জন হয়েছে।












Click it and Unblock the Notifications