উরির নায়কের সম্পর্কে কি ভাঙন - হারলিনের 'আনফলো' নিয়ে উঠছে গুঞ্জন
ইনস্টাগ্রামে হারলিন শেঠি ভিকি কৌশলকে আনফলো করেছেন। এর ফলে এই জুড়ি ভেঙে যাওয়া নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে।
সঞ্জু, রাজি, মনমর্জিয়াঁ, উরি-এর মতো ফিল্মে দুর্দান্ত অভিনয় করে ভারতের কোটি কোটি ফিল্মপ্রেমীদের হৃদয় জিতেছেন ভিকি কৌশল। ফিল্মফেয়ার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে টিভি অভিনেত্রী হারলিমন শেঠি-র সঙ্গে সম্পর্ক স্বীকার করে নেওয়ার পর অনেক মহিলা ভক্তই হতাশ হয়েছিলেন। কিন্তু তাঁদের জন্য সুখবর, হঠাতই এই জুটির মধ্যে ভাঙনের গুঞ্জন তৈরি হয়েছে।

এই সূত্রপাত সোশ্যাল মিডিয়ায়। উরি সাফল্য পাওযার পর হারলিন ও ভিকিকে একসঙ্গে 'হাউ ইস দ্য জোশ' শার্ট পরে সেই সাফল্যকে উদযাপন করতে দেখা গিয়েছিল। ইনস্টাগ্রামে সেই ছবি তারা শেয়ারও করেছিলেন। কিন্তু সম্প্রতি হারলিন, ইনস্টাগ্রামে ভিকিকে আনফলো করেছেন। আর এতেই তাঁদের মধ্যে ভাঙনের গুঞ্জন পাখা মেলেছ। ভিকি অবশ্য এখনও হারলিনকে ফলো করছেন।
এর আগে ভিকি জানিয়েছিলেন দুইজনের এক সাধারণ বন্ধুর মারফত তাদের পরিচয় হয়েছিল। একেবারে প্রথম থেকে নাকি স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। তবে গত বছরই এই সম্পর্কের সূত্রপাত ঘটেছিল।
ভাঙনের কারণ হিসেবে অনেকেই ক্যাটরিনা কাইফের নাম করছেন। এর আগে করণ জোহরের টক শোতে ভিকি কৌশল জানিয়েছিলেন ক্যাটরিনার সঙ্গে তিনি ডেটে যেতে চান। হারলিন-ভিকির সম্পর্কে ক্যাটরিনাই কাঁটা হয়ে উঠলেন কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications