Hardik Pandya-Natasa Stankovic: মুম্বইয়ের ক্লাবে আলাপ! মাঝ সমুদ্রে আংটি বদল, কেমন ছিল হার্দিক-নাতাশার জীবন
Hardik Pandya-Natasa Stankovic: ক্রিকেটের মাঠে হার্দিক পান্ডিয়ার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। অল-রাউন্ডার হিসাবে টি-২০ বিশ্বকাপে যেভাবে দক্ষতা দেখিয়েছেন তিনি তা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
দীর্ঘ প্রায় ১১ বছর অপেক্ষার পর কার্যত হার্দিকের হাত ধরেই বিশ্বকাপ এসেছে ভারতে। শেষ ম্যাচে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আর এই জয়ের কয়েকদিন পরেই বিচ্ছেদের খবর শোনালেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ। দুজনেই যৌথ ভাবে তাদের (Hardik Pandya-Natasa Stankovic) বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন।

Hardik Pandya-Natasa Stankovic: কোন পথে এগিয়েছে তাঁদের সম্পর্ক-
২০১৮ সাল- মুম্বইয়ের একটি নাইট পার্টিতে প্রথম দুজনের সাক্ষাৎ। প্রথম দেখাতেই তাঁদের মধ্যে বন্ধুত্বের শুরু। এক সঙ্গে তাঁদের দেখা যায় হার্দিকের জন্মদিনের পার্টিতে। পরে জানা যায়, নাতাশার সঙ্গে অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। তবে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের একটা শুভেচ্ছার পরেই বদলে যায় সবকিছু।
২০১৯ সাল- সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা জাচ্ছিল সার্বিয়ান মডেলের সঙ্গে কতটা ঘনিষ্ঠ হয়ে ইঠেছিলেন হার্দিক। একজনকে অপরের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা যাচ্ছিল। ২০১৯ সালে নাতাশা হার্দিককে নিজের 'কাছের বন্ধু' বলে পরিচয় দেন। ক্রিকেটারের মুখেও শোনা যায় মডেলের প্রশংসা।
২০২০ সাল- বছরের প্রথম দিনেই একে অপরের সঙ্গে ইনগেজমেন্ট সেরে ফেলেন নাতাশা এবং হার্দিক। একেবারে মাঝ সমুদ্রে বিলাশবহুল একটি ইয়র্টে হয় আংটি বদল। আর তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওই বছরের মে মাসে হার্দিক এবং নাতাশা ঘোষণা করেন, যে তাঁরা এক পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন। ২০২০ সালের জুলাই মাসে কোলে আসা আগ্যস্ত।
২০২৩ সাল - ২০২৩ সালে রীতি মেনে বিয়ে করেন হার্দিক-নাতাশা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হার্দিক এবং নাতাশার আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা। সেই অনুষ্ঠানের একাধিক ভিডিও এবং ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
২০২৪- মাত্র এক বছরের মধ্যে বদলে যায় সম্পর্কের সমীকরণ। নাতাশার পদবী থেকে সরে যায় পান্ডিয়া। গুঞ্জন শুরু হয় তাঁদের বিচ্ছেদ নিয়ে। হার্দিকের সঙ্গে থাকা সমস্ত ছবি ডিলিট করে দেন পেশায় এই মডেল। এমনকি হার্দিকের সঙ্গে কোনও ম্যাচেও দেখা যায়নি তাঁকে।
আজ ২৮ জুলাই পাকাপাকি ভাবে বিচ্ছেদের কথা ঘোষণা করে দিলেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা। সোশ্যাল মিডিয়ায় দুজনেই করলেন বড় পোস্ট। যেখানে হার্দিক-নাতাশা লিখলেন, চার বছর একসঙ্গে থাকার পর যৌথ ভাবেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।












Click it and Unblock the Notifications