Hardik Pandya: বিচ্ছেদের মাঝেই সম্পর্কের গুঞ্জন, অনন্যা পাণ্ডের সঙ্গে হার্দিকের নাচের ভিডিও ভাইরাল
গতকালই বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর দিয়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বেশ কয়েকমাস ধরেই দূরত্ব তৈরি হয়েছিল। অভিনেত্রী মডেল হিসেবেই ভারতে কাজ শুরু করছিলেন বিদেশিনী।
হার্দিকের সঙ্গে পরিচয়ের পরেই প্রেম তারপরেই বিয়ে। তাঁদের এক সন্তানও রয়েছে। টি ২০ ওয়ার্ল্ড কাপের আগে থেকেই তাঁদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। হার্দিকের সাফল্যের পরেও নাতাশা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করেননি। হার্দিকের সঙ্গে তাঁকে দেখাও যায়নি। গতকাল সেই জল্পনার অবসান ঘটিয়ে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ঘোষণা করেন তিনি এবং নাতাশা সহ সম্মতিতে আলাদা হয়েছেন।

হার্দিক পান্ডিয়া সোশ্যাল মিডিয়ায় এই কথা জানানোর পরেই আর একটি নতুন গুঞ্জন শুরু হয়েছে। আম্বানিদের বিয়েতে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে অভিনেত্রী অনন্যা পাণ্ডের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সই ভিডিওতে অনন্যার সঙ্গে উদ্দাম নাচতে দেখা গিয়েছে হার্দিককে। অনন্ত আম্বানির বারাতে তাঁরা তুখোর নাচ নেচেছেন।
দুজনেই যে নাচে একে অপররকে এনজয় করছিলেন সেটা ভিডিওতে স্পষ্ট বোঝা গিয়েছে। যেভাবে প্রিয়াঙ্কা চোপড়া আর রণবীর সিংয়ের নাচ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর টেনেছিল। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হার্দিক আর অনন্যা পাণ্ডের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু করে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই আবার বলেছেন বিচ্ছেদের যন্ত্রণা মুছতে হয়তো অনন্যার সঙ্গে আনন্দের নাচে মেতেছিলেন হার্দিক। অনন্যায় নিজের যন্ত্রণা ভুলতে চেয়েছেন হার্দিক এমন কমেন্টও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে নেটিজেনরা করছেন। সেই জল্পনা কতটা সত্যি সেটা ক্রমশ প্রকাশ্য তবে দুজনেরই যে সম্পর্ক খুব বেশিদিন হল ভাঙেনি সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
প্রেমে আঘাত পেয়েছেন অনন্যাও। আদিত্য রয়কাপুরের সঙ্গে প্রেম জমে উঠলেও সেটা পরিণতি পায়নি। অনন্যাকে ছেড়ে অনন্য নারীতে মজেছেন আদিত্য রয়কাপুর। সেদিক থেকে দেখতে গেলে আদিত্য রয় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর একাই রয়েছেন অনন্যা। অন্যদিকে সাইবেরিয়ান মডেল নাতাশার সঙ্গেও বিয়ে ভেঙে হার্দিকের। ২০২০ সালে নাতাসাকে বিয়ে করেছিলেন হার্দিক।












Click it and Unblock the Notifications