পাঞ্জাব থমথমে, মোদী-শাহকে কুরুচিকর নিশানা হর্দ কৌরের!'খালিস্তান' প্রসঙ্গ ফের উস্কে যাচ্ছে

একদিকে থমথমে পরিস্থিতি পঞ্জাবে। দিল্লিতে রবিদাস সম্প্রদায়ের এক মন্দির ভাঙাকে কেন্দ্র করে আজ গোটা পাঞ্জাব বনধ পালন করছে। পাকিস্তান সীমান্তের এই প্রদেশ আজ কার্যত থমথমে।

একদিকে থমথমে পরিস্থিতি পঞ্জাবে। দিল্লিতে রবিদাস সম্প্রদায়ের এক মন্দির ভাঙাকে কেন্দ্র করে আজ গোটা পাঞ্জাব বনধ পালন করছে। পাকিস্তান সীমান্তের এই প্রদেশ আজ কার্যত থমথমে। এদিকে, এমন এক পরিস্থিতিতে পঞ্জাবের মেয়ে তথা র‌্যাপ তারকা হার্দ কৌর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ন্যাক্কারজনক ভাষায় আক্রমণ করেন।

পাঞ্জাব থমথমে, মোদী-শাহকে কুরুচিকর নিশানা হর্দ কৌরের!খালিস্তান প্রসঙ্গ ফের উস্কে যাচ্ছে

একপাশে খালিস্তানপন্থী নেতারা, আর তাঁদের মধ্যে দাঁড়িয়ে সঙ্গীতশিল্পী হার্দ কৌর। এমন এক ভিডিওতে বার বার দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দেগেছেন হার্দ কৌর। আর এই ভিডিও ঘিরেই এবার উঠছে প্রবল বিতর্ক। কারণ, হার্দ কৌরের সঙ্গে যাঁরা ছিলেন সকলেই তাঁরা খালিস্তানপন্থী নেতা।

এই ভিডিওতে হার্দ কৌর দাবি করেন, অমিত শাহ ও নরেন্দ্র মোদী নিজেদের স্বার্থের জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছেন। আগামী ১৫ অগাস্ট তাঁরা খালিস্তানপন্থী ঝাণ্ডা উত্তোলন করা হবে বলে ভিডিওতে বার্তা দেওয়া হয়। পাশাপাশি, হার্দ কৌররে দাবি, যদি লড়াই করতেই হয়, তাহলে তাঁর সঙ্গে সম্মুখ সমরে যেন নামের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। হার্দ কৌরের এমন মন্তব্য আসতেই তাঁর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+