খুব শীঘ্রই বাবা হতে চলেছেন হরভজন সিং
নয়াদিল্লি, ১১ এপ্রিল : গত অক্টোবরে অভিনেত্রী গীতা বসরাকে বিয়ে করেছিলেন ক্রিকেটার হরভজন সিং। আর এর মধ্যেই সুখবর এসে গিয়েছে ভাজ্জি-গীতার জীবনে। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছেন হরভজন সিং।
আইপিএলের উদ্বোধনীর দিনই এই নিয়ে খবর ছড়ায়। গীতার সাজপোশাক দেখে সন্দেহ তৈরি হয়েছিল। তারপরই অবশ্য ধীরে ধীরে ধোঁয়াশা কেটেছে। লন্ডনে গীতার পরিবারের লোকেরা থাকেন। খুব তাড়াতাড়ি গর্ভবতী গীতা নিজের বাপের বাড়িতে গিয়ে কিছুদিন থাকবেন।

গত বছরের অক্টোবরে অভিনেত্রী গীতা বসরাকে বিয়ে করেন হরভজন সিং। মোট নয় বছরের প্রেমপর্ব শেষে বিয়ে করেন এই তারকা দম্পতি।
অন্যদিকে, আর কিছুদিনের মধ্যে সন্তানের বাবা হতে চলেছেন আর এক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও। গত বছরের এপ্রিলে নিজের দীর্ঘদিনের বান্ধবী প্রিয়াঙ্কাকে বিয়ে করেন রায়না।



























Click it and Unblock the Notifications