মাতৃ দিবসে শ্রীদেবীকে স্মরণ করে জাহ্নবীর পোস্ট! মায়ের আদর নিয়ে বার্তা দিলেন আমির-অনুষ্কারাও
কোনও একটি দিন বা শব্দে বেঁধে রেখে মাতৃস্নেহকে প্রকাশ করা সম্ভব নয়। এই স্নিগ্ধ স্নেহের অনুভূতিতে গা ভাসাতে কে না চায়!
কোনও একটি দিন বা শব্দে বেঁধে রেখে মাতৃস্নেহকে প্রকাশ করা সম্ভব নয়। এই স্নিগ্ধ স্নেহের অনুভূতিতে গা ভাসাতে কে না চায়! আর সেই জন্যই মাতৃদিবসে উদযাপন করা হয় একজনের মায়ের আত্মত্যাগ, তাঁর স্নেহ, তাঁর আদর আর সঙ্গে অবশ্যই তাঁর শাসনকে। আজ মাতৃদিবস উপলক্ষ্যে বলিউড তারকারা পোস্ট করেছেন তাঁদের জীবনের কয়েকটি স্মরণীয় মুহূর্তের ছবি।
|
জাহ্নবী কাপুর
মা শ্রীদেবীকে তিনি হারিয়েছেন ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে। শ্রীদেবীর স্মৃতিতে আজও বিহ্বল হয়ে পড়েন মেয়ে জাহ্নবী। আর সেজন্যই এদিন তিনি পোস্ট করেন এই বার্তা।
|
সোহার মাতৃদিবস
সোহা আলি খান এদিন মাতৃদিবসে নিজের মেয়ে ইনায়া ও মা শর্মিলা ঠাকুরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবিতে ছিল মাতৃদিবস ঘিরে শুভেচ্ছা বার্তা।
| |
অনুষ্কা শর্মা
ছোট্ট অনুষ্কা মায়ের কোলে দিব্যি আদর খাচ্ছেন! এমনই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন বিরাট ঘরনী অনুষ্কা।
শ্রদ্ধা কাপুর
এদিন মাতৃদিবস উপলক্ষ্যে শ্রদ্ধা কাপুরকেও দেখা যায় একটি পোস্ট করতে। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট-এ ��িল ছোট্ট শ্রদ্ধার ছবি।
|
ভিকি কৌশল
নিজের মায়ের সঙ্গে ভিডিও চ্যাটিং এর একটি ছবির স্ক্রিনশট পোস্ট করে এদিন চমক দেন অভিনেতা ভিকি কৌশল।
|
আমির খান
এদিন বলিউডের মিস্টার পারফেকশনিস্টকেও দেখা যায় তাঁর মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করতে। যার ক্যাপশনে লেখা ছিল 'আম্মি অ্যান্ড মি..'।












Click it and Unblock the Notifications