রঙ বরসে! বিগ বি থেকে অক্ষয়, হৃত্বিক, মাধুরী - হোলির শুভেচ্ছা জানালেন বলি-সেলেবরা, দেখুন
বিগ বি, অক্ষয় কুমার, করণ জোহর, মাধুরী দীক্ষিত, এবং আরও অনেক বলিউড সেলিব্রিটি ভক্তদের দোলের শুভেচ্ছা জানিয়েছেন। দেখুন তাদের টুইট।
সারা দেশ মেতেছে দোল বা হোলি উৎসবের উদযাপনে। রঙের এই উৎসবে পিছিয়ে নেই বলিউড সেলিব্রিটিরাও। অনস্ক্রিন ও অফস্ক্রিন দুই ক্ষেত্রেই বলিউডে কিন্তু দোল বা হোলির আলাদা গুরুত্ব রয়েছে। 'শোলে' ছবির দোল খেলার দৃশ্য, বা 'সিলসিলা'র 'রঙ বরসে' থেকে হালের 'ইয়ে জওয়ানি হ্য়ায় দিওয়ানি'র হোলির গান - অনস্ক্রিনে বহু আইকনিক গানের দৃশ্য তৈরি হয়েছে এই উৎসবকে কেন্দ্র করে।
পর্দার বাইরেও হোলির দিনটায় প্রতিবছরই বিভিন্ন বলি তারকাদের পার্টি দিতে দেখা যায়। বন্ধু বান্ধবদের নিয়ে রঙ খেলার আনন্দে মেতে উঠতে দেখা যায়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এই উৎসবের সময়ে ফ্যানদেরও শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি থেকে অক্ষয়কুমার, হৃত্বিক রোশন, মাধুরী দীক্ষিত, করণ জোহর, এবং আরও অনেক বলিউড সেলিব্রিটি। দেখে নেওয়া যাক কী শুভেচ্ছাার্তা দিলেন তাঁরা।
|
অমিতাভ বচ্চন
'শোলে' থেকে 'সিলসিলা' তাঁর অনেক ছবিতেই হোলি উৎসবের বড় ভূমিকা রয়েছে। বদলার মুক্তির পর আপাতত দারুণ মুডে শাহেনশা।
|
হেমা মালিনী
শোলে ছবির হোলির গানে মাতিয়ে দিয়েছিলেন বলিউডের ড্রিম গার্ল।
|
অক্ষয় কুমার
হোলির দিনই মুক্তি পাচ্ছে 'কেশরি'। এই ছবি অক্ষয়ের জীবনে আরও রঙ আনে কিনা সেটাই দেখার।
|
মাধুরী দীক্ষিত
উৎসব আনন্দে দায়িত্বজ্ঞানহীন না হয়ে পড়ার আবেদন জানিয়েছেন মাধুরী।
|
করণ জোহর
একটু অন্যভাবে পৃথিবীকে রঙিন করে তোলার আবেদন রেখেছেন পরিচালক।
|
হৃত্বিক রোশন
'সুপার ৩০' ছবি নিয়ে ব্যস্ত। কিন্তু হোলিতে ভক্তদের শুভেচ্ছা জানাবেন না তাও কি হয়?
|
শাবানা আজমি
জাভেদ আখতারের একটি শায়েরি তুলে ধরেছেন শাবানা আজমি।
|
ইমরান হাসমি
এদিন দোলের পাশাপাশি পার্সিরা নভরোজ উৎসব পালন করছেন। জোড়া উৎসবের শুভেচ্ছাবার্তা এসেছে ইমরান হাসমির কাছ থেকে।
|
অনিল কাপুর
মিস্টার ইন্ডিয়ার পোস্ট করা ছবিটিই যা বলার বলে দিচ্ছে।
|
প্রীতম
'বালাম পিচকারি' গানের সুরকার-ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তদের।












Click it and Unblock the Notifications