হ্যাপি বার্থ ডে শিবাজী রাও, থুড়ি রজনীকান্ত

বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছে, কেউ আটকাতে পারছে না। তিনি ছুটে গিয়ে গুলিটা হাত দিয়ে ধরে ফেললেন। এসব শুধু কোনও অতিমানবই করতে পারেন। দক্ষিণী মহাতারকা রজনীকান্ত কী অতিমানবের থেকে কম কিছু? এমন কিছু আছে না কি যা তিনি পর্দায় করতে পারেন না। আজ ৬৩ বছরে পা দিলেন সেই অসামান্য ব্যক্তিত্ব।
৬৩ বছরে পা দিলেন রজনীকান্ত
সকাল থেকেই টুইটারে উপচে পড়ছে রজনীকান্তের জন্য শুভেচ্ছা বার্তা। বেঙ্গালুরুতে তো দু'দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রিয় অভিনেতার বার্থ ডে সেলিব্রেশন। কিন্তু নিজের জন্মদিনে পরিবারের সঙ্গেই থাকতে চান সুপারস্টার। চেন্নাইয়ের অ্যালবার্ট থিয়েটারে রজনীকান্তের 'পোকিরি রাজা','পায়উম পুলি','মুরাত্তু কালাই' ও 'মানিদান' ছবিগুলি দেখানো হবে।
রজনীকান্তের আসল নাম শিবাজী রাও গায়কোয়াড়। দক্ষিণে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও তাঁর জন্ম মারাঠা পরিবারে। সিনেমায় আসার আগে বাস কনডাক্টরের কাজ করতেন রজনী। ১৯৭৫ সালে 'অপূর্ব রাগাঙ্গল' ছবি দিয়ে তাঁর অভিনেতা জীবন শুরু। এই বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর ৩৮ বছর পূর্ণ হল।












Click it and Unblock the Notifications