সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন: অভিনয় করতে হলে প্রিয় ফিল্মের কোন চরিত্র বেছে নিতেন! অকপট উত্তরে কী জানান দাদা

৮ জুলাই বাংলার বুকে একটি গুরুত্বপূর্ণ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন ছাড়াও এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়েরও জন্মদিন এদিন। ফলে আজ বাঙালির কাছে দিনটি কার্যত 'দাদাগিরি' দিবস! গতরাতে ঘড়ির কাঁটা ১২ টা পার হতেই দাদা ভক্তরা সৌরভের জন্মদিন উপলক্ষ্যে উচ্ছ্বসিত! একনজরে দেখা যাক বাঙালির এই আইকনের পছন্দের ফিল্ম ঘিরে কিছু মজার ঘটনা।

 সত্যজিতের ফিল্মের চরম ভক্ত!

সত্যজিতের ফিল্মের চরম ভক্ত!

এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বহু দিন আগে জানিয়েছিলেন যে, তিনি সত্যজিৎ রায়ের ছবির ব্যাপক ভক্ত। প্রসঙ্গত, সত্যজিতের ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় যে দাদাকে কতটা মুগ্ধ করেছে, তা বহুবার তুলে ধরেছেন সৌরভ। শুধু সৌমিত্রই নন, সাক্ষাৎাকের সত্যজিতের ছবির সমস্ত কলাকুশলীর অভিনয়ের প্রশংসাই করেন দাদা।

 প্রিয় ছবি কোনটি?

প্রিয় ছবি কোনটি?

পছন্দের ছবির নাম জিজ্ঞাসা করতেই চিরকালই সৌরভ বেছে নিয়েছেন, ব্লকবাস্টার 'শোলে'কে। ছবিতে অমিতাভের ভূমিকায় কার্যত মুগ্ধ সৌরভ। সেকথা বহুবার অকপটে স্বীকার করে নিয়েছেন "প্রিন্স অফ ক্যালক্যাটা'।

অভিনয় করতে হলে কোন চরিত্রে অভিনয় করতেন?

অভিনয় করতে হলে কোন চরিত্রে অভিনয় করতেন?

অভিনয় বিষয়টি প্রশ্নে উত্থাপিত হতেই অত্যন্ত সন্তর্পণে তাকে স্ট্রেট ড্রইভ মেরে দিয়েছেন সৌরভ! পুরনো এক সাক্ষাৎকারে পিটিআইকে সৌরভ জানিয়েছিলেন যে, যদি অভিনয় করার সুযোগ থাকত, তাহলে তিনি 'শোলে' ছবিতে গব্বর সিংয়ের চরিত্রটি বেছে নিতেন। মশকরার ছলেই অভিনয় প্রসঙ্গে কার্যত স্টেপ আপ করে এমন ছক্কা হাঁকিয়েছিলেন সৌরভ। উল্লেখ্য, কিংবদন্তী গব্বর সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আমজাদ আলি খান। যে চরিত্রটি কার্যত ভারতীয় সিনেমার একটি চরম অধ্যায় হয়ে রয়েছে।

 নিজের বায়োপিকে কোন সুপারস্টারকে তাঁর ভূমিকায় দেখতে চান!

নিজের বায়োপিকে কোন সুপারস্টারকে তাঁর ভূমিকায় দেখতে চান!

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাপট শুধু ২২ গজেই নয়, ২২ গজের বাইরে ক্রিকেট জগতের যে প্রশাসনিক ময়দান তাতেও দাদা সমান দক্ষ! ফলে এহেন ক্রিকেটারের বায়োপিকে বহু অধ্যায়কে একসঙ্গে ধরা নেহাতই বড় চ্যালেঞ্জ। তবে এক প্রশ্নের উত্তরে সৌরভের বক্তব্য, যদি কোনও দিনও তাঁর বায়োপিক হয়, তাহলে তিনি চাইবেন তাঁর ভূমিকায় অভিনয় করুন সুপারস্টার হৃতিক রোশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+