'হামি' ছবির টিম হাজির তামাক সেবন বিরোধী উদ্যোগে, নেওয়া হল এক নয়া অঙ্গীকার
তামাক সেবন বিরোধী উদ্যোগ ঘিরে বহু ধরনের অনুষ্ঠান আয়োজিত হয় ৩১ মে জুড়ে। ওই দিনটিকে যেহেতু 'অ্যান্টি টোবাকো ডে' হিসাবেপালন করা হয়, তাই এই দিনে একাধিক তামাক বিরোধী উদ্যোগের আয়োজন করা হয়।
তামাক সেবন বিরোধী উদ্যোগ ঘিরে বহু ধরনের অনুষ্ঠান আয়োজিত হয় ৩১ মে জুড়ে। ওই দিনটিকে যেহেতু 'অ্যান্টি টোবাকো ডে' হিসাবে পালন করা হয়, তাই এই দিনে একাধিক তামাক বিরোধী উদ্যোগের আয়োজন করা হয়। এমনই এক আয়োজন হয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশান,নারায়না সুপারস্পেশালিটি হাসপাতাল ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিল বাংলা ছবি ' হামি'-র টিম।

অনুষ্ঠানে দেখা যায় অভিনেত্রী দেবলীনা দত্ত , পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডঃ নির্মল মাজি,রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন। অনুষ্ঠানে ছিলেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশানের রাজ্যশাখার সম্পাদক ডঃ রাজু বিশ্বাস, কলকাতা পৌরসভার চেয়ারপার্সন মালা রায় প্রমুখ।তামাক সেবনের কুফল কারোর অজানা নয়,তবুও বেড়েই চলেছে এর ব্যবহার। যার ফলে বাড়তি সতর্কতা জারি হয়েছে বিশ্বজুড়ে।যার সাথে তাল মিলিয়ে জনস্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য প্রয়াস লক্ষ্য করা গেছে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশানের পশ্চিমবঙ্গ রাজ্যশাখার পক্ষ থেকে।"তামাক বিরোধী অঙ্গীকার" ও "তামাকমুক্ত শিক্ষাঙ্গণ" স্লোগান নিয়ে সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসচেতনতা শিবিরের আয়োজন করা হয়।


বৃহস্পতিবার সকালেও ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালে "তামাকের ক্ষতিকারক প্রভাব"-এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। তামাক বর্জন ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে আই ডি এ রাজ্যশাখার সম্পাদক ডঃ রাজু বিশ্বাস জানান,"তামাক সেবন বর্তমান সমাজে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনটিতে আমরা সবার কাছে এই নেশা বর্জন করার আবেদন জানাই । আই ডি এ র প্রচেষ্টায় ও মাননীয়া মুখ্যমন্ত্রীর সহায়তায় আমরা রাজ্যের চোদ্দটি জেলাকে তামাকমুক্ত করতে পেরেছি।এরজন্য মাননীয়া মুখ্যমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।তামাকমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"












Click it and Unblock the Notifications