কঙ্গনা রানাওয়াতের বাড়ির পাশে চলল গুলি, তাও পুলিশি নিরাপত্তা পেলেন না অভিনেত্রী

কঙ্গনা রানাওয়াতের বাড়ির পাশে চলল গুলি, তাও পুলিশি নিরাপত্তা পেলেন না অভিনেত্রী

‌অভিনেত্রী কঙ্গনা রানাউতের বাড়ির সামনে চলল গুলি। জানা গিয়েছে, শুক্রবার মাঝরাতে তাঁর মানালির বাড়ির কাছে গুলির শব্দ শোনা যায়। কঙ্গনা বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে মানালিতে রয়েছেন। অভিনেত্রীর মনে হয়েছে, সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের বিষয়ে তাঁর করা টুইটের কারণে কেউ তাঁকে এভাবে হুমকি দিতে পারে।

কঙ্গনা রানাওয়াতের বাড়ির পাশে চলল গুলি, তাও পুলিশি নিরাপত্তা পেলেন না অভিনেত্রী


কঙ্গনা তাঁর বিবৃতিতে বলেছেন, '‌আমি তখন আমার শোওয়ার ঘরে ছিলাম। আমি রাত সাড়ে এগারোটা নাগাদ বাজি ফাটার মতো আওয়াজ শুনলাম। প্রথমে আমি ভেবেছিলাম ওটা বাজি হবে। তারপর আবার আওয়াজ হল এবং তখন আমার একটু সন্দেহ হল যে এটা গুলির আওয়াজের মতো লাগছে। আমি আমার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সঙ্গে ডাকলাম যে এটা কী হচ্ছে বাইরে। আমি গুলি চলার মতো আওয়াজ পেয়েছি এবং ওটা অবশ্যই গুলির আওয়াজই হবে। ইচ্ছাকৃতভাবে দু’‌বার গুলি চালানো হয়, দু’‌টো গুলি চালানোর মাঝে আট সেকেন্ডের বিরতি ছিল। আমার বাড়ির ঠিক বিপরীতেই এই ঘটনা ঘটে। মনে হয় আমার বাড়ির আশপাশের দেওয়ালের পাশেই এটা ঘটেছে, সেখানে জঙ্গল ও জলাশয় রয়েছে।’‌ কঙ্গনার দাবি, সুশান্ত মামলায় তিনি যেভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন, তা অনেকেরই পছন্দ হয়নি। তাই হয়ত কেউ এই ঘটনা ঘটাতে পারে।

কঙ্গনা তাঁর বিবৃতিতে আরও বলেন, '‌আমার মনে হয় কোনও স্থানীয় মানুষ কাউকে আমার বাড়ি পাঠিয়ে এমন কাজ করেছে। এ ধরনের কাজ সাত–আট হাজা টাকায় কাউকে না কাউকে দিয়ে করানো কোনও কঠিন কাজ নয়। দেশে এ ধরনের প্রকাশ্যে গুন্ডাগিরি চলে?‌ সুশান্ত এ জন্যই হয়ত ভয় পেয়েছিল। কিন্তু আমি ক্রমাগত প্রশ্ন তুলে যাব।’‌ কঙ্গনার বাবা অমরদীপ সিং রানাউত জানিয়েছেন যে তাঁর বাড়ি সংলগ্ন আপেলের বাগান থেকে এই গুলির শব্দ শোনা গিয়েছিল।

খবর পেয়ে কঙ্গনা রানাওয়াতের বাড়িতে আসে পুলিশ। কুল্লু জেলার পুলিশ সুপার গৌরব সিং জানান, ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক টিম নিয়ে কঙ্গনার বাড়িতে যান। তবে প্রাথমিক তদন্তে কোনও তথ্য পুলিশের হাতে আসেনি বলে জানা গিয়েছে। যদিও ওই সময় এলাকায় আসা বহিরাগত গাড়ির তথ্য খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার পর অভিনেত্রীর নিরাপত্তার জন্য পুলিশকর্মী নিয়োগ করা হয়নি। গোটা ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+