Ustad Rashid Khan: রবীন্দ্রসদনে গান স্যালুট, উস্তাদ রশিদ খানের মরদেহ উত্তরপ্রদেশে সমাহিত হবে

দেহ ফুল দিয়ে সাজানো। প্রাণ অনেক আগেই চলে গিয়েছে। নশ্বর দেহ কেবল ছিল কলকাতায়। এরপর সেই দেহও মাটির কাছাকাছি পৌঁছে যাবে। রবীন্দ্র সদনকে গান স্যালুট দেওয়া হল উস্তাদ রশিদ খানকে। এরপর উত্তরপ্রদেশ যাবে শিল্পীর মৃতদেহ।

আজ বুধবার সকাল নটা থেকে কলকাতার রবীন্দ্র সদনে শায়িত ছিল উস্তাদ রশিদ খানের নশ্বর দেহ। শাস্ত্রীয় সঙ্গীতের বহু শিল্পী, মানুষ, গুণমুগ্ধরা উস্তাদকে শেষশ্রদ্ধা জানানোর জন্য সেখানে আসেন। রাজনৈতিক জগতের বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

Ustad Rashid Khan

দুপুর একটার কিছু আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসদনে পৌঁছান। তিনি শিল্পীকে শেষশ্রদ্ধা জানান। এরপর সদন প্রাঙ্গণে গান স্যালুট দেওয়ার ব্যবস্থা শুরু হয়। বাইরে আনা হয় উস্তাদের মরদেহ। মুখ্যমন্ত্রী উস্তাদ রশিদ খানের স্ত্রী ও পুত্রের পাশে দাঁড়ান। রাজ্যের তরফ থেকে গান স্যালুট দেওয়া হয়।

রবীন্দ্রসদন থেকে মৃতদেহ উস্তাদের টালিগঞ্জের বাড়িতে যায়। তারপর সেখান থেকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হবে মরদেহ। গতকাল মঙ্গলবার জানা গিয়েছিল, কলকাতাতেই উস্তাদকে কবর দেওয়া হবে। কলকাতায় কৈশোর থেকে আমৃত্যু কাটিয়েছেন তিনি। কলকাতার মাটিতেই মিলিয়ে যাবেন উস্তাদ।

কিন্তু আজ বুধবার জানা গিয়েছে, কলকাতা নয় উত্তরপ্রদেশের বঁদায়ুতেই তাঁকে কবর দেওয়া হবে। পরিবারের তরফে সিদ্ধান্ত, রাশিদের পরিবারের অন্যান্যদের যেখানে কবর দেওয়া হয়েছে, সেখানেই ঘুমাবেন উস্তাদ। জন্মস্থানের মাটিই শরীরের উপর বিছিয়ে দেওয়া হবে। আজ বুধবার রাতের বিমানে উস্তাদের মরদেহ উত্তরপ্রদেশ নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বঁদায়ুতে রশিদের নিজের ছোটবেলার বাড়ি।

মাত্র ৫৫ বছর বয়সে দরাজ কণ্ঠ থেমে গেল। লড়াই করছিলেন ক্যান্সারের সঙ্গে। দীর্ঘ তিন চার দশক শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে আপামর গুণমুগ্ধের মন জয় করেছিলেন তিনি। কিন্তু ক্যান্সারকে আর জয় করতে পারলেন না উস্তাদ। কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতার শাস্ত্রীয় সঙ্গীত মহল। বহু শিল্পী, সাধারণ মানুষ, গুণমুগ্ধ চোখের জল ফেলেছেন রবীন্দ্রসদন প্রাঙ্গণে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর মৃত্যুতে শোকাহত৷ টুইট করেছিলেন তিনি। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সুরের মূর্ছনায় এতগুলো বছর মাত করেছেন রশিদ। কিন্তু এরপর থেকে মঞ্চে আর লাইভ দেখা যাবে না তাঁকে। উস্তাদজির গান থাকবে রেকর্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+