গুমনামি বাবাই কি নেতাজি! বিতর্কে সৃজিতের ছবি, নয়া পদক্ষেপ বসু পরিবারের
উত্তরপ্রদেশের গুমনামি বাবাকে জোর করে নেতাজি হিসাবে তুলে ধরার অশুভ চেষ্টা চলছে। এমনই দাবি তুলেছেন নেতাজির পরিবারের সদস্যরা।
উত্তরপ্রদেশের গুমনামি বাবাকে জোর করে নেতাজি হিসাবে তুলে ধরার অশুভ চেষ্টা চলছে। এমনই দাবি তুলেছেন নেতাজির পরিবারের সদস্যরা। উল্লেখ্য়, আসন্ন সময়ে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিক 'গুমনামি' ছবিটি। আর তার জেরেই শুরু হয়েছে নয়া বিতর্ক।

বসু পরিবারের অভিযোগ
বিজেপি নেতা তথা বসু পরিবারর সদস্য চন্দ্র কুমার বসুর দাবি, কোনও ছবি বা তথ্য প্রমাণ ছাড়াই জোর করে গুমনামি বাবাকে নেতাজি হিসাবে তুলে ধরার চেষ্টা চলছে। যা ফৌজদরী অপরাধের যোগ্য বলে মনে করছেন তিনি। পাশাপাশি এই ঘটনা নিয়ে তিনি কেন্দ্রিয় সরকারের দ্বারস্থ হওয়ার কথাও জানান।

বসু পরিবারের পদক্ষেপ
গুমনামি বাবাকে উত্তর প্রদেশের ফয়জাবাদ থেকে পাওয়া যায়। সেখানে নেতাজির সঙ্গে গুমনামী বাবার মিল থাকার তথ্য আসতে থাকে। পরবর্তীকালে নেতাজির হাতের লেখার সঙ্গে গুমনামি বাবার হাতের লেখা মিলিয়ে দেখা হয়, পরীক্ষা হয় ডিএনএ-রও। তবে কোনওভাবেই তার মিল খুঁজে পাওয়া যায়নি। এরপরও 'মিশন নেতাজি' নামের বইটিতে গুমনামি বাবার সঙ্গে নেতাজির মিল রয়েছে বলে দাবি করা হয়। এমনই অভিযোগ বসু পরিবারের। এই মর্মে যোগী প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে নেতাজির পরিবার।
সৃজিতের দাবি
এদিকে সৃজিত মুখোপাধ্যায় এই বিষয়ে একটি ফেসবুক পোস্ট করেন। যেখানে সৃজিত দাবি করেন , তাঁর ছবিতে যে গুমনামি বাবাকেই নেতাজি বলে দেখানো হবে,তা কোনওদিনই চন্দ্র বসুকে নিশ্চিত করেননি পরিচালক। পাশাপাশি তাঁর ছবিতে একাধিক রহস্যময় বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মাত্র,বলে দাবি করেছেন সৃজিত।












Click it and Unblock the Notifications