'গান্ধীজি বলছেন সুভাষের শ্রাদ্ধ যেন না করা হয়'! 'গুমনামি'-র টিজার উস্কে দিল একাধিক রহস্য-বিতর্ক

১৯৪৭ সালের ১৮ অগাস্ট ঠিক কী ঘটে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ঘিরে। বাঙালির মজ্জায় মজ্জায় যাঁকে নিয়ে আবেগের লাভা স্রোত বয়ে যায় , বীর স্বাধীনতা সংগ্রামীকে ঘিরে দেশের প্রতিটি কোণায় রয়েছে কৌতূহল।

১৯৪৭ সালের ১৮ অগাস্ট ঠিক কী ঘটে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ঘিরে। বাঙালির মজ্জায় মজ্জায় যাঁকে নিয়ে আবেগের লাভা স্রোত বয়ে যায় , বীর স্বাধীনতা সংগ্রামীকে ঘিরে দেশের প্রতিটি কোণায় রয়েছে কৌতূহল। 'নেতাজি' শব্দটি বাহালির কাছে যেমন দুর্দমনীয় সাহসিকতার নামান্তর, তেমনই এক রহস্য আর আবেগের নাম 'নেতাজি'। দেশ মাতৃকার স্বাধীনতার জন্য় যাঁর আত্নত্যাগ অতুলনীয়, সেই দেশনায়কের নিখোঁজ রহস্য নিয়ে সৃজিত মুখপাধ্যায়ের ছবি 'গুমনামি'।

গান্ধীজি বলছেন সুভাষের শ্রাদ্ধ যেন না করা হয়! গুমনামি-র টিজার উস্কে দিল একাধিক রহস্য-বিতর্ক

নেতাজি সুভাষ চন্দ্রেরই আরও একটি ছদ্ম পরিচিতি কি আদৌ গুমনামি? এই প্রশ্ন শুধু দেশের প্রশাসন নয়, ঘুরপাক খেয়েছে বাঙালির মনেও। এ নিয়ে বহু বিতর্ক , তর্ক রয়েছে। আর সেই সমস্ত অধ্য়ায়ই এবার ফিল্মের ৭০ এমএম এ বন্দি হতে চলেছে। এই বছরের পুজোয় বাঙালিতে 'গুমনামি' ছবিটি উপহার দিচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে আবারও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফের একবার 'অটোগ্রাফ' ম্যাজিক ফিল্মে এই জুটি তুলে ধরতে পারেন কি না , তা নিয়েই জল্পনা তুঙ্গে!

'গান্ধীজি বলছেন সুভাষের শ্রাদ্ধ যেন না করা হয়'! এই সংলাপ দিয়েই সৃজিত মুখোপাধ্যায় প্রশ্ন ও বিতর্ক একসঙ্গে উস্কে দিয়েছেন তাঁর 'গুমনামি' ছবিটিতে। স্বাধীনতা দিবসের দিন ফের একবার এই প্রসঙ্গ উত্থাপন করেছে সৃজিতের ছবি। ইতিহাসের একাধিক অধ্যায়, আর তার আড়ালে থাকা নানা বিধ বিষয়কে সঙ্গে নিয়েই সৃজিত পরিচালিত ও প্রসেনজিৎ অভিনীত এই ছবির নয়া টিজার প্রকাশ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+