প্রায় তিন দশকের মাথায় মুক্তি পাচ্ছে গুলজারের এই ছবি, কেন এতদিন আটকে ছিল ছবি মুক্তি
৮৩ তম জন্মদিনে সুখবর পেলেন গুলজার সাহাব। জানতে চান কোন সুখবর
হিন্দিতে একটা প্রবাদ আছে 'দের আয়ে , দুরস্ত আয়ে'- অর্থাৎ দেরিতে এলেও সুস্থভাবে এলেন। গুলজারের তৈরি লিবাস ছবিটা সম্পর্কে এই প্রবাদটি হুবহু খেটে যেতে চলেছে। ১৯৮৮ -তৈরি হয়ে আর্কাইভে চলে গিয়েছিল গুলজারের তৈরি ছবি 'লিবাস'।
অবশেষে জি স্টুডিও-র দৌলতে সিলভার স্ক্রিনে দেখা যাবে সেই ছবি। গুলজারের ৮৩ তম জন্মদিনে এই সুখবর পাওয়া গেছে। এই বছরের মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাবনা আজমি ও নাসিরুদ্দিন শাহ অভিনীত এই ছবি।

ছবিতে একজন ডিরেক্টরের ভূমিকায় অভিনয় করবেন শাহ এবং তাঁর স্ত্রী -রভূমিকায় রয়েছেন শাবনা আজমি। ৮০-র দশকে একটু অন্যধরণের ছবিতে যাঁদের কেমিস্ট্রি ছিল দুরন্ত। সে সময়ের প্যারালাল সিনেমা আজও সিনেপ্রেমীদের একইভাবে নাড়া দেয়।
এই ছবি যখন সিলভারস্ক্রিনে আসবে তখন বক্স অফিসে ধামাকা করবে কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও একটা প্রজন্মকে যে ফের নস্টালজিয়ায় ভাসিয়ে দেবে তা নিঃসন্দেহে বলা যায়।












Click it and Unblock the Notifications