রণবীরের সঙ্গে কোনও মহিলা ঘনিষ্ঠ হলে আলিয়া কী করবেন! জবাবে চমকে দিলেন অভিনেত্রী

সদ্য মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি 'গালি বয়' এর ট্রেলার। সেখানে আলিয়া ভাটকে দেখা গিয়েছে এক 'মারকুটে মহিলা'-র চরিত্রে! ছবিতে তাঁর 'লড়কে লেঙ্গে হিন্দুস্তান' হাবভাবে মন মজেছে দর্শকের।

সদ্য মুক্তি পেয়েছে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি 'গালি বয়' এর ট্রেলার। সেখানে আলিয়া ভাটকে দেখা গিয়েছে এক 'মারকুটে মহিলা'-র চরিত্রে! ছবিতে তাঁর 'লড়কে লেঙ্গে হিন্দুস্তান' হাবভাবে মন মজেছে দর্শকের। আর সেই প্রেক্ষাপটেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আলিয়াকে এক বিশেষ প্রশ্ন করা হয় ।

'গালি বয় ' ছবির বিশেষ দৃশ্য


রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি 'গালি বয়' -এর ট্রেলারে দেখা যায় একটি বিশেষ দৃশ্যে আলিয়া বলছেন তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে কেউ কোনও খারাপ কিছু করলে, তাঁকে ছেড়ে কথা বলবেন না তিনি। সেই প্রেক্ষাপটকে সামনে রেখেই আলিয়াকে এক বিশেষ প্রশ্ন করা হয়।

 আলিয়ার সওয়াল-জবাব

আলিয়ার সওয়াল-জবাব

আলিয়াকে প্রশ্ন করা হয়, যে যদি রণবীর কাপুরের সঙ্গে কোনও মহিলা ঘনিষ্ঠ হতে চান , তাহলে তিনি কী করবেন? উত্তরে আলিয়া জানান,এখনও পর্যন্ত তো কাউকে মারেননি তিনি তবে 'জীবন এখনও বাকি আছে। তবে হয়তো কাউকে মারধর করবনা কারণ আমি অহিংস!'

আলিয়া -রণবীর প্রেম

আলিয়া -রণবীর প্রেম

উল্লেখ্য, অভিনেতা আয়ান মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং এর সময় ঘনিষ্ঠ হন রণবীর ও আলিয়া। এরপর থেকেই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে থাকে। যদিও স্পষ্টভাবে নিজেদের সম্পর্ক নিয়ে কিছু বলতে চাননি আলিয়া বা রণবীর কেউই।

 'গালি বয়' নিয়ে ব্যস্ত আলিয়া

'গালি বয়' নিয়ে ব্যস্ত আলিয়া

আপাতত 'গালিবয় ' ছবিটি নিয়ে ব্যস্ত আলিয়া ভাট। ছবির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ইন্টারনেটে। আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+