অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে গুলাবো সিতাবো, টুইটে জানালেন অমিতাভ–আয়ুষ্মান

অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে গুলাবো সিতাবো, টুইটে জানালেন অমিতাভ–আয়ুষ্মান

করোনা সংক্রমণের জেরে গোটা দেশে চলছে চতুর্থ দফার লকডাউন। এরই মাঝে বন্ধ বলিউডের ছবির শুটিং ও ছবি মুক্তিও। যদিও এতে বক্স অফিসের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তবে শোনা গিয়েছে লকডাউনের আবহাওয়ার মাঝেই অনলাইনেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি '‌গুলাবো সিতাবো’‌। সুজিত সরকার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা। আগামী ১২ জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

অনলাইনে মুক্তি গুলাবো সিতাবো

অনলাইনে মুক্তি গুলাবো সিতাবো

করোনা ভাইরাস মহামারির জন্য বলিউড প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। শুটিংয়ের সঙ্গে সঙ্গে বহু ছবির আগাম মুক্তির কাজও বাকি পড়ে রয়েছে। মার্চের শেষ সপ্তাহে যে ছবিগুলি মুক্তি পেয়েছিল তা হিট বা ফ্লপ হওয়ার আগেই সিনেমা হলগুলি বন্ধ হয়ে যায়। পিকু ছবির লেখক জুহি চতুর্বেদির লেখা এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিসল ১৭ এপ্রিল। তবে সিনেমা হল কবে খুলবে তার অপেক্ষায় না থেকে এই ছবিটি অনলাইনে মুক্তি করার কথা ঘোষণা করা হয়।

টুইট করেন দুই অভিনেতা

আয়ুষ্মান খুরানা ছবির পোস্টার দিয়ে টুইটে লেখেন, ‘‌আগে থেকে আপনাদের বুক করে রাখছি!‌ গুলাবো সিতাবো প্রিমিয়ারস ১২ জুন শুধুমাত্র প্রাইম ভিডিওতে। প্রথম দিন প্রথম স্ট্রিমিং করতে ঠিক সময়ে চলে আসবেন।'‌ অমিতাভ বচ্চন টুইটে লেখেন, ‘‌একজন সম্মানীয় ব্যক্তি তার অদ্ভুত ভাড়াটের গল্প।'‌ অমিতাভ জানিয়েছেন যে, গুলাবো সিতাবো একটুকরো জীবন যেন, নাটক ও কমেডির এমন মেলবন্ধন যা বাড়িতে পরিবারের সঙ্গে দেখা যায়।

আয়ুষ্মানের সঙ্গে কাজ করে খুশি বিগ বি

আয়ুষ্মানের সঙ্গে কাজ করে খুশি বিগ বি

আয়ুষ্মান ও সুজিতের সঙ্গে একই ফ্রেমে কাজ করার অভিজ্ঞতা কেমন?‌ এ প্রসঙ্গে অমিতাভ বলেন, ‘‌সুজিত যবে থেকে এই ছবির চরিত্রের কথা আমায় শুনিয়েছে তবে থেকে আমি এই ভূমিকায় অভিনয় করার জন্য খুবই উদ্দীপিত ছিলাম। প্রত্যেকদিন আমায় এই ভূমিকায় অভিনয় করার জন্য ভিন্ন রকমের মেকআপ নিতে হত, যার জন্য তিনঘণ্টা সময় লাগত। আমার সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। যদিও আমরা ছবিতে সবসময়ই কৌতুক, বিদ্রুপ করে গিয়েছি। আয়ুষ্মানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করে খুব ভাল লেগেছে। এই ছবিটি আসলে এই সময় মনোরঞ্জনের জন্য একেবারে উপভোগ্য। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছতে পারব ভেবে ভাল লাগছে।'‌

অমিতাভের সঙ্গে কাজ করার স্বপ্নপূরণ হয়েছে আয়ুষ্মানের

অমিতাভের সঙ্গে কাজ করার স্বপ্নপূরণ হয়েছে আয়ুষ্মানের

‘‌গুলাবো সিতাবো'‌ দিয়েই যে তাঁর অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার স্বপ্নপূরণ হয়েছে তা আপ্লুত হয়েই জানালেন আয়ুষ্মান। পরিচালক সুজিত প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘‌গুলাবো সিতাবো আমার জন্য খুব বিশেষ একটি ছবি। ভিকি ডোনারের পর আমি সুজিতদার সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেলাম। আজকে সুজিতদার জন্যই আমি এখানে। আমি ভীষণ খুশি যে উনি এই ছবির জন্য আমাকে নিয়েছিলেন।'

বাড়িওয়ালা–ভাড়াটের গল্প নিয়েই তৈরি এই ছবি

বাড়িওয়ালা–ভাড়াটের গল্প নিয়েই তৈরি এই ছবি

অমিতাভ-আয়ুষ্মান অভিনীত ছবি গুলাবো সিতাবোর গল্প মূলত বাড়িওয়ালা ও তার ভাড়াটিয়ার। সম্পর্ক বেশ অম্ল-মধুর। কে কার চেয়ে ক্ষমতায় উপরে উঠবে তা নিয়েই চলতে থাকে লড়াই। প্রত্যেকেই নিজের নিজের স্বার্থেই দল পাকাতে থাকেন। তবে গোটা সিনেমা দেখার জন্য ১২ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+