অভিনয়ের জন্য ওজন বাগিয়েছেন ২০০ কিলো, বলতে পারবেন কে এই অভিনেতা?
মুম্বই, ১৭ ফেব্রুয়ারি : সাধারণত অভিনেতারা নিজেদের শরীর নিয়ে অত্যন্ত সচেতন হন। অধিকাংশ সময়ে জিমেই কাটিয়ে দেন সুডল শরীর পাওয়ার জন্য। কিন্তু কোরিওগ্রাফার-অভিনেতা গণেশ আচার্য একেবারে এর উল্টো। তাঁর আগামী ছবি 'হে ব্রো'-তে অভিনয়ের জন্য চরিত্রের প্রয়োজনে ৩০-৪০ কেজি ওজন বাড়িয়েছে। বিশ্বাস করবেন কি না জানি না তবুও বলি এখন গণেশের ওজন ২০০ কেজি।

গণেশের কথায়, "আমার ওজন ছিল ১৬০ কেজি। আমি আরও ৩০-৪০ কেজি ওজন বাড়িয়েছি এই ছবির জন্য। চিত্রনাট্যের প্রয়োজনেই আমি এটা করেছি।"
সবাইকে চমকে দিয়ে গণেশ বললেন, "২০০ কিলোর শরীর নিয়েই আমি মারপিটের দৃশ্যও করেছি। আমি আমার কাজে সন্তুষ্ট। আমি আশা করি সবার এই ছবিটি এবং ছবিতে আমার কাজও ভাল লাগবে।"

'হে ব্রো' ছবির গল্প দুই ভাই গোপী ও শিবকে নিয়ে। ছবির পরিচালনা করেছেন অজয় চান্দোক। গণেশ আচার্যর পাশাপাশি ওই ছবির অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মনিন্দর এবং নুপুর শর্মা। হানিফ হিলাল খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন।
এই ছবির একটি গানে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো অভিনেতাদের দেখা যাবে। এই ছবির প্রযোজনা করছেন গণেশের স্ত্রী বিধি। এই ছবি দিয়ে প্রযোজনার জগতে পা রাখা বিধির। ছবিটি ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications