আমির খানের 'দঙ্গল' দেখে কি বললেন করন জোহর ?
আমির খান অভিনীত 'দঙ্গল' ছবিটি ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যেই একটি স্পেশ্যাল স্ক্রিনিংয়ে ছবিটি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন পরিচালক করন জোহর। আমির খান অভিনীত ছবিটি দেখার পরে কি প্রতিক্রিয়া দিলেন করণ? ['দঙ্গল' সিনেমায় আমিরের মেয়ে হওয়ার অডিশন : ব্যর্থ ২১ হাজার জন]
পরিচালক করন জোহর এটি ছবিটি দেখার পরে একটি টুইট করেন। সেখনে তিনি লেখেন, "আমির খানের দঙ্গল ছবিটি দেখলাম। এটি আমার দেখা এবছরের সেরা ছবি। ছবিটি দেখে আমি বাকরুদ্ধ"। [দঙ্গল-এর শেষ পর্যায়ের শুটিংয়ে পেশীবহুল আমিরের নয়া লুক]

'দঙ্গল' ছবিটি কুস্তিগির মহাবীর সিং পোগাটের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছেন আমির খান। মহাবীর সিং এর দুই মেয়ের গীতা ও ববিতার চরিত্রে অভিনয় করেছেন নবাগতা ফাতিমা সানা শেখ ও সানিয়া মলহোত্রা। ছবিটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি । [(ছবি) দুই ঘনিষ্ঠ বন্ধু সলমন ও আমির খানের সম্পর্কে ফাটল ধরাল 'সুলতান']
উল্লেখ্য পরিচালক করন জোহরের সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল' কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে। এই সিমেনায় অনুষ্কা শর্মা, ঐশ্বর্য রাই বচ্চন, রণবীর কাপুর অভিনয় করেছেন। করনের নিজের ছবি মুক্তির আগে হঠাৎ আমির খানের ছবির প্রশংসায় পঞ্চমুখ হওয়ায় অবাক হয়েছেন অনেকেই। [(ছবি) করণ জোহরের সিনেমা দিয়ে বলিউডে পা রাখছেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর!]
আমির খানের 'দঙ্গল' ছবিটির শ্যুটিং যখন শুরু হয়েছিল তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এমনিতে অভিনেতা আমির খানকে সব সময়েই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই সিনেমাতেও ভক্তদেরকে তিনি কি চমক দিতে চলেছেল তা জানতে হলে ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
Just saw DANGAL...haven't seen a better film in a decade......speechless!!!!
— Karan Johar (@karanjohar) October 9, 2016












Click it and Unblock the Notifications