ফের স্বমহিমায় গোবিন্দা! দেখুন এই হাসির ভিডিও
ফের স্বমহিমায় গোবিন্দা। তাঁর চেনা ঘরানায় ফিরে আরও একটি কমেডি ফিল্ম উপহার দিতে চলেছেন বলিউডের কমেডি কিং গোবিন্দা। শনিবার মুক্তি পেল গোবিন্দার ছবি 'ফ্রাইডে-র 'ট্রেলার।
ফের স্বমহিমায় গোবিন্দা। তাঁর চেনা ঘরানায় ফিরে আরও একটি কমেডি ফিল্ম উপহার দিতে চলেছেন বলিউডের কমেডি কিং গোবিন্দা। শনিবার মুক্তি পেল গোবিন্দার ছবি 'ফ্রাইডে-র 'ট্রেলার।

গতকাল মুক্তি পেয়েছিল ছবির টিজার। আর এদিন মুক্তি পেল ছবির ট্রেলার। গোটা ট্রেলারেউ চেনা ভঙ্গিমায় পাওয়া গেল গোবিন্দাকে । তিনি ছাড়াও ছবিতে রয়েছেন বরুণ শর্মা। দুই কৌতুক অভিনেতা মিলে জমিয়ে দিয়েছেন ছবির ট্রেলার।
বহুদিন ধরেই গোবিন্দিরা ভক্তরা ফের একবার তাঁকে চেনা ভূমিকায় দেখবার জন্য অপেক্ষা করছিলেন। বহুদিন বাদে নিখাদ হাসির একটি ট্রেলার উপহার দিন গোবিন্দা অভিনীত কোনও ছবি। তবে ছবিটির হাত ধরে ফের একবার নিজের মসনদ গোবিন্দা ফিরে পাবেন কি না সেটাই দেখবার।

Click it and Unblock the Notifications