ইরানি পরিচালক মাজিদ মাজিদির ছবিতে অভিনয় করছেন গৌতম ঘোষ

বিশ্ববন্দিত ইরানি পরিচালক মাজিদ মাজিদির'বিয়ন্ড দ্য ক্লাউডস' ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাঙালি পরিচলাক গৌতম ঘোষকে। ছবিতে প্রথমবারের জন্য অভিনয় করতে দেখা যাবে অভিনেতা শাহিদ কাপুরের ভাই ইশান খট্টরকে।

অভিনেতা হিসাবে তাঁকে আগেও দেখা গিয়েছে রুপলি পর্দায় । সৃজিত মুখপাধ্যায় পরিচালিত 'বাইশে শ্রাবণ' ছবিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের অভিনয় যথেষ্ট সমাদর পেয়েছে। কিন্তু এবার তাঁর অভিনয় দক্ষতা স্থান পেতে চলেছে আন্তর্জাতিক মঞ্চে।

বিশ্ববন্দিত ইরানি পরিচালক মাজিদ মাজিদির ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস' ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাঙালি পরিচলাক গৌতম ঘোষকে। এছাড়াও মাজিদ মাজিদি পরিচালিত ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডসে' প্রথমবারের জন্য দেখা যাবে অভিনেতা শাহিদ কাপুরের ভাই ইশান খট্টরকে। এই ছবির হাত ধরেই ইশানের অভিনয়ের অভিষেক।

ইরানি পরিচালক মাজিদ মাজিদির ছবিতে অভিনয় করছেন গৌতম ঘোষ

এদিকে ছবি নিয়ে অত্যন্ত আপ্লুত পরিচালক গৌতম ঘোষ। এক ইংরাজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এক পরিচালক হিসাবে আরেকজন পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাই আলাদা। গৌতম ঘোষ জানিয়েছেন ছবিতে বড় কোনও তারকা না থাকলেও, মাজিদি নিজেই একজন তারকা। ছবিতে তিনি 'লালা' নামের একজনের চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে নিজের ছবি নিয়ে স্বভাবতই উচ্ছসিত পরিচালক মাজিদ মাজিদি। ছবিতে ইশান খট্টরের অভিনয়ের প্রশংসা করেছেন এই আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই ইরানি পরিচালক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+