আবার স্ক্রিনে ফিরছে 'গুপী -বাঘা '! ফিল্মে থাকছেন কোন টলিউড মেগাস্টার, জোর জল্পনা কিছু তথ্য ঘিরে

ভূতের রাজা গুপী -বাঘাতে তিন তিনটি বর দিয়েছিল। আর তা পেয়ে বিশ্বজয় করে ফেলে এই রূপকথার জুটি। এবার তিনটি বর নয়, বরং তিনটি পক্ষ মিলে 'শুন্ডি' জয়ে চলেছে!

ভূতের রাজা গুপী -বাঘাকে তিন তিনটি বর দিয়েছিল। আর তা পেয়ে বিশ্বজয় করে ফেলে এই রূপকথার জুটি। এবার তিনটি বর নয়, বরং তিনটি পক্ষ মিলে 'শুন্ডি' জয়ে চলেছে! টলিউড ইন্ডাস্ট্রি সূত্রের খবর, গুপী-বাঘাকে নতুন করে ৭০ এমএম-এ বন্দি করতে তৎপর হয়েছে টলিউডের ৩ টি ভিন্ন পক্ষ। আর ইন্ডাস্ট্রির স্বনামধন্য তিনজনের নাম বার বার জুড়ে যাচ্ছে ফিল্মটি ঘিরে। এঁদের মধ্য়ে একটি পক্ষের উজ্জ্বল নাম মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

আবার স্ক্রিনে ফিরছে গুপী -বাঘা ! ফিল্মে থাকছেন কোন টলিউড মেগাস্টার, জোর জল্পনা কিছু তথ্য ঘিরে

একসর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,গুপী গাইন বাঘা বাইন নিয়ে ছবি তৈরি করা নিয়ে বহু দূর এগিয়েছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। এবিষয়ে তিনি প্রযোজক অরিজিৎ দত্তের সঙ্গে কথাও বলেছেন বলে দাবি করছে একটি সূত্র। উল্লেখ্য, সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন' প্রযোজনা করেছিলেন অরিজিতের দাদু নেপাল দত্ত। তৎকালীন পুর্ণিমা পিকচার্সের প্রোপাইটার ছিলেন তিনি। এবার সেই কালজয়ী ছবির দুই চরিত্রকে নতুনভাবে ধরতে চাইছে নয়া প্রজন্মের বাঙালি পরিচালকদের ক্যামেরা। শোনা যাচ্ছে , স্ক্রিপ্টের কাজ সেরে ফেলেছেন অনিন্দ্য। এদিকে, গুপী গাইন বাঘা বাইনের আধুনিক রূপ স্ক্রিনে ধরতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।

আবার স্ক্রিনে ফিরছে গুপী -বাঘা ! ফিল্মে থাকছেন কোন টলিউড মেগাস্টার, জোর জল্পনা কিছু তথ্য ঘিরে

ছবির বিষয়ে সন্দীপ রায়ের সঙ্গে কথা হয়ে গিয়েছে প্রসেনজিতের। ইতিমধ্যেই ছবির পোস্টার মুক্তি ঘিরে কিছুটা আভাসও মিলেছে ছবি সম্পর্কে।

তবে ছবির পরিচালক কে হবেন তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে যখন খবর পাওয়া যাচ্ছে , যে ছবির জন্য প্রসেনজিৎ প্রস্তাব দিয়েছেন পরিচালক অনিন্দ্যকে । ঠিক এরকমই একটা পরিস্থিতিতে উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে পরিচালক পাভেলও এই একই ধরনের স্ক্রিপ্টের কাজ শুরু করেছেন। ২০১৬ সালে তিনি একটি ফিল্ম রেজস্টার করিয়েছেন 'আবার হীরক দেশে' নামে। ফলে শেষমেশ 'শুন্ডি' কে জয় করতে পারে , সেদিকে তাকিয়ে গুপী-বাঘা ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+