'গোলন্দাজ' নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেবের লুক ফাঁস, নতুন লুকে কত 'গোল' দিলেন দেব

'গোলন্দাজ' নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেবের লুক ফাঁস, নতুন লুকে কত 'গোল' দিলেন দেব

'গোলন্দাজ' সিনেমায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেবের লুক ফাঁস!সিনেমা শ্যুটিং ফ্লোরে আসার আগে, লুক ফাঁস হতে মুহূর্তেই তা ভাইরাল।

ধোঁয়াশা তৈরি করে কৌতুহল বাড়ালেন!

এক্ষেত্রে স্বয়ং প্রযোজক মহেন্দ্র সোনিই দেবের লুক ফাঁস করেছেন। এদিন টুইট করে দেবের লুকটি তিনি প্রকাশ করেছেন। ইতিমধ্যে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন নিয়ে তৈরি হতে চলা গোলন্দাজের মহরৎ হয়েছে। এবার বুধবার থেকে সিনেমার শ্যুটিং শুরু হবে।

পরিচালক ধ্রব বন্দ্যোপাধ্যায় থেকে অভিনেতা দেব ও পুরো গোলন্দাজের টিমকে শ্যুটিং শুরুর শুভেচ্ছা জানিয়ে মহেন্দ্র সোনি টুইট করেছেন। উল্লেখ্য ঝাপসা ছবি প্রকাশ করে প্রযোজক ফ্যানেদের মনে দেবের লুকটি নিয়ে দারুণ কৌতুহল তৈরি করে দিলেন।

সিনেমার গল্প

ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন, ভারতীয় ফুটবলের শুরুর অধ্য়ায় নিয়ে ভেঙ্কটেস ফিল্মের ব্যানারে স্পোর্টস ড্রামা 'গোলন্দাজ' তৈরি হবে। সিনেমার পরিচালনার দায়িত্বে 'গুপ্তধনের সন্ধানে' ও 'দুর্গেশগড়ের গুপ্তধন' খ্যাত পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। গোলন্দাজে মুখ্য চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হিসেবে দেব অভিনয় করছেন।

গোলন্দাজের কাস্টিংয়ে চমক

এই প্রথমবার দেবের সঙ্গে পর্দায় অনির্বাণকে একই সিনেমায় দেখা। ছক ভেঙ্গে অন্য ধরনের সিনেমায় গোল দিতে নিজকে ধাপে ধাপ তৈরি করছেন দেব। 'সাঁঝবাতি' থেকে শুরু করে 'টনিক', নিজকে ভাঙা গড়ার খেলায় মেতেছেন দেব। সেই খেলাতেই দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন 'প্রথম পুরুষ' অনির্বাণ! সৃজিতের 'দ্বিতীয় পুরুষ'-এর প্রথম পুরুষ খোকার চরিত্রে সফল অভিনয় করে অনির্বাণ দারুণ সুনাম কুড়িয়েছেন। এবার 'গোলন্দাজ'-এ ভার্গব চরিত্রে অনির্বাণকে দেখা যেতে চলেছে। অনির্বাণের চরিত্রটি একজন স্বাধীনতা সংগ্রামীর চরিত্র। দেবের সঙ্গে পর্দায় অনির্বাণের জুটি নিয়ে সিনেমা পাগল নেটিজেনদের মধ্যে চর্চা এখন তুঙ্গে।

দেবের স্ত্রী হচ্ছেন কে?

স্পোর্টস ড্রামা গোলন্দাজে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর স্ত্রী অর্থাৎ দেবের স্ত্রীর ভূমিকায় অভিনেত্রী ঈশা সাহাকে দেখা যাবে। ঈশা চরিত্রের নাম কমলিনী। বাঙালি হিসেবে প্রথম ফুটবল খেলেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তাঁর জীবন নিয়েই তৈরি হচ্ছে সিনেমা।

বাবার চরিত্রে কে?

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর বাবা অর্থাৎ দেবের বাবার চরিত্রে গায়ক শ্রীকান্ত আচার্য অভিনয় করবেন। এছাড়া অনান্য চরিত্রে ইন্দ্রাশিস রয় ও জন ভট্টাচার্য রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+