৭৫ তম 'গোল্ডেন গ্লোব'পুরস্কারের মঞ্চ মাতালেন নিকোল থেকে আজিজরা, কারা জিতলেন সেরার তাজ দেখে নিন

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আয়োজিত এই পুরস্কার বিতরণী সভায় তারকার মেলা আর মনোরঞ্জনের জাঁকজমক বুঝিয়ে দিয়েছে , ৭৫ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কতটা জাঁকজমক পূর্ণ হতে পারে।

মনোরঞ্জনের দুনিয়ায় আন্তর্জাতিক মঞ্চে গোল্ডেন গ্লোব পুরস্কার একটি বড় সম্মান। ফিল্মের পাশাপাশি টেলিভিশনের দুনিয়াতেও একটি বড় দিক হল গোল্ডেন গ্লোব পুরস্কার। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আয়োজিত এই পুরস্কার বিতরণী সভায় তারকার মেলা আর মনোরঞ্জনের জাঁকজমক বুঝিয়ে দিয়েছে , ৭৫ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কতটা জাঁকজমক পূর্ণ হতে পারে। দেখে নেওয়া যাক কোন তারকা জিতে নিলেন কোন শিরোপা।

বেস্ট মোশন পিকচার

সেরা মোশন পিকচারের শিরোপা দখল করেছে, 'থ্রি বিলবোর্ডস আউটসাইট এব্বিং, মিসোরি '। মোশন পিকচার মিউসিক্যাল বা কমেডি বিভাগের সেরার শিরোপা জিতেছে ' লেডি বার্ড'। মোশন পিকচারের সেরা পরিচালকের শিরোপা জিতেছেন গিয়ের্মো ডেল তোরো, তাঁর ' দ্যা শেপ অফ ওয়াটার ' ছবির জন্য।

সেরা পারফরমেন্স ,মোশন পিকচার্স

মোশন পিকচার্সে সেরা অভিনেত্রীর তকমা জিতেছেন, ফ্রান্সেস ম্যাকজরম্যান্ড। 'থ্রি বিলবোর্ডস আউটসাইট এব্বিং, মিসোরি' ছবির জন্য তিনি এই সম্মান জিতে নিয়েছেন। মোশন পিকচার্সে সেরা অভিনেতার তকমা জিতে নিয়েছেন গ্য়ারি ওল্ডম্য়ান 'ডার্কেস্ট আওয়ার' ছবির জন্য। সেরা অভিনেত্রী মিউজিক্যাল বা কমেডি মোশন পিকচার্স নির্বাচিত হয়েছেন শোর্স রেনান। এই সম্মান তিনি পেয়েছেন 'লোডিবার্ড' ছবির জন্য। ওই একই বিভাগে সেরার তকমা জিতেছেন জেমস ফ্র্যাঙ্কো, 'দ্য ডিসাস্টার আর্টিস্ট' ছবির জন্য।

সেরা পার্শ্ব চরিত্রে অভিনয়, মোশন পিকচার

এই বিভাগে এলিসন জেনি জিতেছেন সেরা অভিনেত্রীর তকমা 'আই , তোনিয়া' ছবির জন্য। অভিনেতা স্যাম রকওয়েল 'থ্রি বিলবোর্ডস আউটসাইট এব্বিং, মিসোরি' ছবির জন্য।

মোশন পিকচার্সের অন্যান্য পুরস্কার

এই বিভাগে বিদেশী ভাষার শ্রেষ্ঠ ছবি 'ইন দ্যা ফেড'। সঙ্গীতে এই বিভাগে সেরার তাজ জিতেছেন আলেকজান্ডার ডেসপ্লাট , 'দ্য শেপ অফ ওয়াটার' ছবির জন্য। সেরা গান হিসাবে নির্বাচিত হয়েছে ' দিস ইজ মি'। মোশন পিকচার্স বিভাগের সেরা অ্যানিমেটেড ফিল্ম 'কোকো'জিতে নিয়েছে সেরার তাজ।

টেলিভিশন বিভাগে সেরার তাজ

টেলিভিশন বিভাগে সেরার তাজ জিতে নিয়েছে টেলিভিশন সিরিজ 'দ্যা হ্যান্ডমেইডস টেল'। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন এলিজাবেথ মস ওই একই টেলিভিশন সিরিজের জন্য। কমেডি টিলিভিশন সিরিজে বেস্ট পারফরমার হিসাবে সেরার তাজ ছিনিয়ে নিয়েছেন । রাচেল ব্রোসনাহান। টেলিভিশন সিরিজের সেরা হয়েছে, 'দ্য মারভেলাস মিসেস মেইজেল'।

যাঁরা নজর কাড়লেন

এই বিভাগে আজিজ আনসারি সেরারর শিরোপা ছিনিয়ে নিয়েছেন ,' মাস্টার অফ নান' এর জন্য। তবে লিমি়টেড সিরিজের তালিকায় অভিনেত্রী নিকোল কিডম্যান 'বিগ লিটল লাইস ' ছবির জন্য সেরার সম্মান পেয়েছেন।

লিমিটেড সিরিজের পুরস্কার

টেলিভিশনের লিমিডেট সিরিজ বা মোশন পিকচারের বিভাগে, সেরা অভিনেতা এওন মেকগ্রেগার, পার্শ্ব অভিনেত্রী লরা ডের্ন , সেরা পার্শ্ব অভিনেতা আলেকজান্জডার স্কার্স গার্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+