ওয়েব সিরিজে রাধে মা, যা দেখানো হল এই ভিডিও ট্রেলারে
বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। তবেসেই সমস্ত বিতর্ককে পেছনে ফেলে এবার ওয়েবের পর্দায় তিনি। এয়েব সিরিজের নাম 'রাহ দে মা' অর্থাৎ 'রাস্তা দেখাও মা'।
বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। তবেসেই সমস্ত বিতর্ককে পেছনে ফেলে এবার ওয়েবের পর্দায় তিনি। এয়েব সিরিজের নাম 'রাহ দে মা' অর্থাৎ 'রাস্তা দেখাও মা'। সদ্য মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার।

'রাহ দে মা' ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবার সিনেমা জগতে এই ধর্মগুরু। এদিকে, তাঁর ওয়েবসিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতে, সেখানে ধরা পড়ল সমকামিতার মত বেশ কিছু বিষয়। রাধে মা এই সিরিজেও ধর্মগুরু হিসাবে অবতীর্ণ হয়েছেন। তবে তিনি বাদে ট্রেলারের বেশ কিছু দৃশ্য বেশ সাহসী। সেখানে কাস্টিং কাউচের মতো বিষয় তুলে ধরতে গিয়ে, বহু খোলামেলা দৃশ্যও উঠে আসে।
গত বেশ কয়েকবছর ধরে নিজেকে স্বঘোষিত ধর্মগুরু বলে ঘোষণা করেন রাধে মা । তার আগে পর্যন্ত তাঁর পরিচয় ছিল সুখবিন্দর কৌর হিসাবে। পরবর্তীকালে একাধিক বিতর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনামে আসেন তিনি।












Click it and Unblock the Notifications