মোদীকে শুভেচ্ছা জানাতেই শাবানাকে পাকিস্তানে যাওয়ার নিদান নেটিজেনদের!

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে মোদীর বিপুল ভোটে জয়ের পর থেকেই দেশ ছাড়িয়ে বিদেশ থেকে মোদীকে শুভেচ্ছা বার্তা জানানোর পর্ব চলছে।

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে মোদীর বিপুল ভোটে জয়ের পর থেকেই দেশ ছাড়িয়ে বিদেশ থেকে মোদীকে শুভেচ্ছা বার্তা জানানোর পর্ব চলছে। এদিকে, দেশের মাটিতেও সমস্ত মহলের তরফে মোদীকে শুভেচ্ছা জানানোর পর্ব এখনও চলছে। পিছিয়ে নেই বলিউড। বলিউডের একাধিক সেলেব মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। একইভাবে অভিনন্দন জানান শাবানা আজমিও। তবে তাঁকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক।

শাবানাক-নেটিজেন বিতর্ক

২৩ মের ঐতিহাসিক ফলফলের পর মোদীকে টুইট বার্তায় শুভেচ্ছা জানান শাবানা আজমি। এরপর সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুরু হয় ট্রোল। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা শবানাকে ঘিরে প্রশ্ন তোলেন, তিনি কবে পাকিস্তান যাবেন!

সলমন খান

বলিউড সুলতান সলমন খানের তরফেও এদিন মোদীকে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে।

অক্ষয় কুমার

ভোটের আগে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছিলেন অক্ষয় কুমার। আর ভোটে মোদীর সাফল্য়ের খবর আসতেই তিনি মোদীকে অভিনন্দন জানান।

শিল্পা শেট্টি

অভিনেত্রী শিল্পা শেট্টিও মোদীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন টুইটের মাধ্যমে।

আয়ুষ্মান খুরানা

হিন্দিতে মোদীকে ইভিনন্দন জানাতে ভোলেননে অভিনেতা আয়ুষ্মান খুরানাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+