পোশাক থেকে অতিথি, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে এক নজরে জেনে নিন সব তথ্য

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে এক নজরে জেনে নিন সব তথ্য

না এখন আর কোনও রাখঢাক নেই। বরং সম্পর্কটা এবার সবার সামনে প্রকাশ্যেই চলে এসেছে। এ বছরের ডিসেম্বরেই চারহাত এক হতে চলেছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। খবর সামনে আসতেই উত্তেজনা বেড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে ডিসেম্বরে বিয়ে নিয়ে এখনও তারকা জুটির কাছ থেকে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে বলি পাড়ায় এই বিয়ে নিয়ে ইতিমধ্যেই চলছে কানাঘুঁষো। বেশ কয়েক বছর ধরেই ভিকি ও ক্যাটরিনা রীতিমতো গোপনে তাঁদের প্রেম চালিয়ে গিয়েছেন। কিন্তু তার খবর কোনওদিনই প্রকাশ্যে আসেনি। তবে কথায় আছে যা রটে কিছুতো বটে। এক্ষেত্রেও তাই হয়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক ভিকক্যাটের বিয়ের কিছু টুকরো টুকরো খবর।

বিয়ের সানাই কি তবে বাজল?‌

বিয়ের সানাই কি তবে বাজল?‌

আসন্ন বিয়ে নিয়ে সকলেরই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শোনা যাচ্ছে যে এই দুই তারকা ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। তবে এখনও ভিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ এই বিয়ে নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। কিন্তু যা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে ডিসেম্বরেই ক্যাটরিনা ও ভিকি বিয়ে করতে চলেছেন।

 বিয়ের তারিখ

বিয়ের তারিখ

ডিসেম্বরের কোন তারিখে বিয়ে করছেন ক্যাটরিনা ও ভিকি?‌ শোনা যাচ্ছে যে ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। এটা বিগ-ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং হতে চলেছে।

দিওয়ালিতেই রোকা?‌

দিওয়ালিতেই রোকা?‌

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দিওয়ালির শুভ দিনেই বাগদান পর্ব সেরে ফেলেছেন। পরিচালক কবীর খানের বাড়িতে এই রোকা হয়েছে বলে জানা গিয়েছে। পরিচালক কবীর খান ও তাঁর স্ত্রী মিনি মাথুরের বাড়িতে ক্যাটরিনা ও ভিকির 'রোকা' সম্পন্ন হয়েছে। মূলত বিয়ের আগে রোকা উৎসব একটি মঙ্গলসূচক অনুষ্ঠান হিসাবে উত্তর ভারতের প্রচলিত।

হবু বউয়ের জন্য বিশেষ সগুন

হবু বউয়ের জন্য বিশেষ সগুন

এক বিশেষ সূত্রের খবর, ভিকি কৌশলের মা ক্যাটরিনা কাইফকে বিশেষ উফহার দিয়েছেন। সূত্রের খবর, '‌দিওয়ালি হ্যাম্পার ছিল, যা ভিকির মা বীণা কৌশল ক্যাটরিনাকে দেন। বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পর ভারতীয় রেওয়াজ অনুযায়ী হবু বর বা বউকে ও তাঁদের পরিবারকে সগুন পাঠানো হয়। আর ভিকির পরিবারও তাঁদের পরিবারের হবু বউ ক্যাটরিনাকে বিশেষ সগুন পাঠিয়েছেন।'

বিয়ের জায়গা

বিয়ের জায়গা

ডেস্টিনেশন বিয়ে হবে অবশ্যই। তবে তা দেশের বাইরে নয়, দেশের মধ্যেই। রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়ারা দুর্গে বিয়ের অনুষষ্ঠান হবে। এই দুর্গের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ডেস্টিনেশন বিয়ের জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না।

 বিয়ের পোশাক

বিয়ের পোশাক

বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের বিয়ের পোশাক যে জমকালো ও লক্ষাধিক টাকার হবে এটা বলাই বাহুল্য। অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোনের মতো ক্যাটরিনার বিয়ের পোশাকও তৈরি করবেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। ভিকি কৌশল অবশ্য তাঁর বিয়ে ও রিসেপশনে কুণাল রাওয়ালের ডিজাইন করা পোশাক পরবেন বলে শোনা যাচ্ছে।

অতিথিদের তালিকা

অতিথিদের তালিকা

রিপোর্ট অনুযায়ী, ক্যাটরিনা কাইফ ইতিমধ্যে সলমন খান ও তাঁর গোটা পরিবারকে বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়াও মনে করা হচ্ছে ভিকি ও ক্যাটরিনা বিয়েতে বলিউডের পরিচিত মুখদের দেখা যাবে।

প্রসঙ্গত, ভিকি ও ক্যাটরিনা দু'‌জনেই নিজেদের পুরনো সম্পর্কের বাঁধন থেকে বেরিয়ে নিজেরা একটি নতুন সম্পর্কে জড়িয়েছেন। যে সম্পর্ক শীঘ্রই পরিণয়ে পরিণত হতে চলেছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+