দীর্ঘ ১২ বছরের সম্পর্কে ইতি টেনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন জেরার্ড ও শাকিরা
দীর্ঘ ১২ বছরের সম্পর্কে ইতি টেনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন জেরার্ড ও শাকিরা
বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় পপ তারকা শাকিরা এই মুহূর্তে রয়েছেন খবরের শিরোনামে। অবশ্য এর আগেও একাধিকবার তাঁকে নিয়ে বিশ্বজুরে তুমুল চর্চা কিছু কম হয়নি। লাস্যময়ী সুরেলা কণ্ঠের অধিকারী এই বিখ্যাত পপ তারকা একধিক ব্লকবাস্টার গান উপহার দিয়েছেন দুনিয়ার সকল সঙ্গীতপ্রিয় মানুষদের। সেইসঙ্গে তাঁর বেলিডান্সের ভক্ত নন, এমন মানুষের সংখ্যা গোটা পৃথিবীতে বোধহয় হাতেগোনা। কিন্তু এবারে পর পর তিনি খবরের শিরোনামে এসেছেন নিজের ব্যক্তিগত সমস্যার কারণে।

শাকিরার শোক
কিছুদিন আগেই শাকিরা হারিয়েছেন নিজের গর্ভজাত সন্তানকে। শাকিরার মিসক্যারেজের খবর সামনে আসতেই তাঁর প্রতি সমব্যাথি হয়েছেন তাবড় সেলিব্রিটি থেকে তাঁর অগণিত ভক্ত। কিন্তু সেই অবস্থা থেকে সামলে উঠতে না উঠতেই আবার খারাপ খবর এসেছে শাকিরার জীবনে। আর এবার ছেদ পড়ছে তাঁর দীর্ঘ দাম্পত্য জীবনে।

জেরার্ড ও শাকিরার সম্পর্কে ইতি
সম্প্রতি প্রকাশিত মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শাকিরা তাঁর সঙ্গী বিখ্যাত স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে-র সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে শাকিরা এবং জেরার্ড একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০১০ সাল থেকে শুরু হয় তাঁদের সম্পর্ক। এমনকি তাঁরা দুজনে দুই সন্তানের বাবা-মা। তবে এখন দুজনেই তাঁদের দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুজনের বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছে তৃতীয় ব্যক্তির সঙ্গে জেরার্ডের সম্পর্ক। এবং সম্প্রতি জেরার্ডের সঙ্গে অপর এক নারীর শারীরিক সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা।

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের!
জানা গিয়েছে, বিখ্যাত ফুটবলার জেরার্ড অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন। শাকিরা বিষয়টি জানতে পেরেই জেরার্ড পিকের থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেন। শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর গত কয়েক সপ্তাহ ধরে বার্সেলোনায় বসবাস করছেন জেরার্ড। এমনকি সূত্রের খবর, জেরার্ডের প্রতিবেশীরা তাঁকে বেশ কয়েকবার অপর মহিলার বাড়িতে যেতে দেখেছেন। জানা গিয়েছে তিনি সেখানে একজন মহিলা বন্ধুর সঙ্গে রাত কাটিয়েছেন। এমনকি তাঁরা একসঙ্গে বসবাস করছেন বলেও খবর।

শাকিরা- জেরার্ড জুটি
২০১০ সালের ফিফা বিশ্বকাপের পর গায়িকা শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর দুজনকে একসঙ্গে ফুটবল সঙ্গীত 'ওয়াকা-ওয়াকা'-তেও দেখা গেছে। যদিও শাকিরা এবং জেরার্ড বিয়ে করেননি, তাদের দুটি সন্তান রয়েছে। ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দম্পতির তালিকায় এই দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া উভয়ের বয়সে ১০ বছরের পার্থক্য রয়েছে। আসলে, শাকিরা জেরার্ডের চেয়ে ১০ বছরের বড়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications