Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরকীয়া–ত্রিকোণ প্রেমের গভীরতা দেখাবে ‘‌গেহেরাইয়া’, প্রকাশ্যে এল ট্রেলার

‘‌গেহেরাইয়া’ ট্রেলার মুক্তি

কাপুর অ্যান্ড সনস–এ নিজের ম্যাজিক দেখানোর পর পরকীয়া ও ত্রিকোণ প্রেম নিয়ে ফিরে এসেছেন পরিচালক শকুন বাত্রা। '‌গেহেরাইয়া’‌ ট্রেলার মুক্তি পাওয়ার পরই এই ছবি নিয়ে অন্য এক মাত্রার প্রত্যাশা তৈরি হয়েছে। দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে রয়েছেন মুখ্য ভূমিকায়। এক শহরের চার যুগলের বন্ধুত্ব, প্রেম, জীবন এই সব নিয়েই তৈরি শকুন বাত্রার '‌গেহেরাইয়া’‌, যা দর্শককে প্রাণ খুলে শ্বাস নেওয়া শেখাবে।

গেহেরাইয়া ছবির গল্প

গেহেরাইয়া ছবির গল্প

২ মিনিটের বেশি এই ট্রেলারে দেখা গিয়েছে, দীপিকা ও অনন্যা সম্পর্কে তুতো দুই বোন। ট্রেলারে দেখা যায়, অনন্যা ডেটিং করছেন সিদ্ধান্তের সঙ্গে। অন্যদিকে দীপিকারও প্রেমিক রয়েছে। তবে দীপিকার সম্পর্কে সেই আগের স্পার্ক নেই। ক্রমেই দীপিকা জড়িয়ে পড়তে থাকেন সিদ্ধান্তের সঙ্গে। এরপর পরিস্থিতি অসহনীয় হয়ে উঠতে থাকে। দীপিকা-সিদ্ধান্তের সম্পর্ক ক্রমেই স্পষ্ট হয়ে উঠতে থাকে অনন্যার কাছে। শেষ পর্যন্ত কোন অতলে নামবে এই ত্রিকোণ সম্পর্কের সমীকরণ তার হদিশ ছবি থেকেই মিলবে। কিন্তু ট্রেলার থেকে সেই কৌতূহল স্পষ্ট হয়ে ওঠে।

 দীপিকা–সিদ্ধান্তের চুম্বন দৃশ্য

দীপিকা–সিদ্ধান্তের চুম্বন দৃশ্য

শুধু তাই নয়, ২ মিনিট ৩৪ সেকেন্ডের এই ট্রেলারে সিদ্ধান্ত ও দীপিকার চুম্বন সহ বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও দেখা গিয়েছে। যা দর্শকদের মনে এই ছবি দেখার আলাদা কৌতুহল সৃষ্টি করেছে। দীপিকা-সিদ্ধান্ত রসায়ন ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দ হয়েছে। সিদ্ধান্তের সঙ্গে দীপিকাকে দারুণ মানাচ্ছেও। ট্রেলার দেখে এটা স্পষ্ট যে এই ছবিতে অভিনয় নিয়ে কোনও প্রশ্ন তোলা যাবে না।

বলিউড পেতে চলেছে আরও এক দক্ষ অভিনেতাকে

বলিউড পেতে চলেছে আরও এক দক্ষ অভিনেতাকে

বলিউডে পা রাখা মাত্রই একের পর এক ছবি পকেটে পুরেছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী, সিনে দুনিয়ার পায়ের তলার মাটি শক্ত করতে তিনি ঠিক কতটা মরিয়া, তার প্রমাণ মিলেছে একাধিকবার। এবারও তার ব্যতিক্রম হল না। গলি বয়-তে ছক্কা হাঁকানোর পর বান্টি অউর বাবলি ২ ছবির সিক্যুয়েলে জায়গা করে নিয়েছিলেন এই স্টার, সেই ছবি বক্স অফিসে খুব ভালো ফল না করলেও রানী মুখোপাধ্যায় ও সইফের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ মিলেছিল, আর এবার পালা বলিউড ডিভা দীপিকার সঙ্গে ফ্রেম শেয়ার। এবার সেই ছবির মুক্তির অপেক্ষা।

দীপিকা ও করণ শেয়ার করেন ট্রেলার

৫ জানুয়ারি নিজের জন্মদিনের দিনই এই ছবির পোস্টার শেয়ার করেছিলেন তিনি। তারও আগেই প্রকাশ পেয়েছিল টিজার। এরপর সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে দীপিকা লেখেন, '‌প্রেম, জীবন ও পছন্দ, এই সবকিছুর অভিজ্ঞতা পাওয়ার জন্য প্রস্তুত থাকুন।'‌ অন্যদিকে এই ছবির প্রযোজক করণ জোহরও ট্রেলার শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, '‌ভালোবাসার সব শেড, পছন্দ এবং পরিণতি এমন একটি অভিজ্ঞতার সঙ্গে মোড়ানো যা আপনার জন্য অপেক্ষা করছে।'‌

 কবে মুক্তি পাচ্ছে

কবে মুক্তি পাচ্ছে

প্রথমে '‌গেহেরাইয়া'‌ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের জানুয়ারিতেই। কিন্তু তা এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ১১ ফেব্রুয়ারি। এই সিনেমায় অন্যান্য ভূমিকায় দেখা যাবে ধারিয়া কারওয়া, নাসিরুদ্দিন শাহ ও রজত কাপুরকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+