হরভজন কন্যার কোলে সদ্যোজাত, ছেলের নাম প্রকাশ করলেন স্ত্রী গীতা বসরা

হরভজন কন্যার কোলে সদ্যোজাত, ছেলের নাম প্রকাশ করলেন স্ত্রী গীতা বসরা

ছেলের নাম জানালেন ক্রিকেটার হরভজন সিং ও তাঁর স্ত্রী গাতা বসরা। তাঁদের সদ্যোজাত সন্তানের নাম বিশ্বের কাছে অবশেষে প্রকাশ করলেন। গীতা এবং হরভজন তাঁদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন জোভান বীর সিং প্লাহা।

হরভজন কন্যার কোলে সদ্যোজাত, ছেলের নাম প্রকাশ করলেন স্ত্রী গীতা বসরা

গত ১০ জুলাই এই দম্পতি তাঁদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন। তাঁদের একটি মেয়েও রয়েছে। গীতা তাঁর মেয়ে হিন্যা হীর প্লাহার সঙ্গে তাঁর দ্বিতীয় সন্তানের ছবি দিয়েছেন। দিদির কোলে ভাই। গীতা লিখেছেন, 'পরিচয় করিয়ে দিই হীরের ভাইয়ের সঙ্গে। জোভান বীর সিং প্লাহা।’‌ ছবিতে হিন্যার কোলে রয়েছে ছোট্ট বীর। দিদি তার ভাইয়ের কপালে স্নেহের চুম্বন দিচ্ছে। ছবিতে শুধু সদ্যোজাতর মাথাটুকুই দেখা যাচ্ছে।

গত ১০ জুলাই টুইট করে সন্তান জন্মের কথা জানিয়েছিলেন ভারতীয় স্পিনার হরভজন সিং। হরভজন টুইট করে লিখেছিলেন, 'নতুন দুটো হাত এসেছে ধরার জন্য, সোনার থেকেও দামি ও। খুব সুন্দর উপহার। আমাদের হৃদয় পরিপূর্ণ হল। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের ছোট একটি ছেলে উপহার দেওয়ার জন্য। গীতা ও সন্তান দু’‌জনেই সুস্থ রয়েছে।’

২০১৫ সালের ২৯ অক্টোবর জলন্ধরে হরভজন বিয়ে করেন অভিনেত্রী গীতা বসরাকে। ২০১৬ সালের জুলাইতে তাঁরা কন্যা সন্তানের অভিভাবক হন। সম্প্রতি করিনা কাপুর খানের ফ্যান পেজও তাঁর দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করেছেন। করিনা ও সইফের দ্বিতীয় সন্তানের নাম জেহ।



Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+