বিগ বস ৮: চ্যাম্পিয়নের তকমা হারালেন গৌতম, তাঁর জায়গায় এলেন মেহেক
বিগ বস ৮-এ চ্যাম্পিয়নের তকমা খোয়ালেন গৌতম গুলাটি। আর সেই জায়গা পূরণেই উঠে এলেন চ্যালেঞ্জার মেহেক চাহেল। সাম্প্রতির টাস্কে খারাপ প্রদর্শন ও ভাল প্রদর্শনের জেরেই এই অদলবদল।
(বিগ বসের আরও থবর পড়ুন এখানে ক্লিক করে)
প্রথম থেকেই যেভাবে চলা আসছে তাতে সবারই জানা ছিল লাক্সারি বাজেট টাস্কের পর প্রতিযোগীদের মধ্যে থেকে সেরা (পাবেন পুরস্কার) ও খারাপ প্রদর্শনের (পাবেন শাস্তি) জন্য়ে দুই প্রতিযোগীকে বেছে নেওয়া হবে। আগামী অধিনায়ক হওয়ার জন্য টাস্কেও এর প্রভাব পড়বে।

বিগ বস জিজ্ঞাসা করেন চ্যালেঞ্জারসদের মধ্যে সেরা প্রদর্শন কার ছিল, এবং চ্যাম্পিয়নদের মধ্যে কার প্রদর্শন ছিল সবচেয়ে খারাপ। চ্যাম্পিয়নরা নাম নেন গৌতমের এবং চ্যালেঞ্জার্সরা নাম নেন মেহেকের। এরপরেই ঘোষণা হয় এই দুজন নিজেদের দল পাল্টে ফেলবে নিজেদের মধ্যে।
ফলে গৌতমের থেকে ছিনিয়ে নেওয়া হবে বেশ কিছু অধিকার যেখানে মেহেককে দেওয়া হবে অতিরিক্ত কিছু সুবিধা। শুধু তাই নয়, গৌতমকে পরতে হবে একটি টিশার্ট, যাতে লেখা থাকবে আমি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য নই। যদিও গোটা বিষয়টিতে একেবারেই অবিচল নন গৌতম। বরং বিগ বসের বাড়িতে খুব স্বচ্ছন্দেই সেই টিশার্ট টি পরে ঘুরতে দেখা যাবে গৌতমকে। এই পর্বটি প্রচার হবে আজ রাত ৯ টায়।












Click it and Unblock the Notifications